admin
প্রকাশিত: 12:38 PM, October 26, 2026
স্টাফ রিপোর্টার:
শতবর্ষী ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাব এখন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও কতিপয় প্রভাবশালীদের দখলদারিত্বে জিম্মি হয়ে পড়েছে। গঠনতন্ত্রকে তোয়াক্কা না করে আজীবন বহিষ্কৃত বিতর্কিত সদস্যদের ক্লাবে ফেরানো, অবৈধভাবে ক্ষমতা দখল এবং অনুসন্ধানী সত্য গোপন করার অপচেষ্টায় ক্ষোভে ফুঁসছেন ক্লাবের সাধারণ সদস্যরা।
অনুসন্ধানে জানা গেছে, অনৈতিক ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত যথাযথ তদন্ত কমিটির সুপারিশে জাহিদ খান সায়েককে স্থায়ীভাবে (আজীবন) বহিষ্কার করেছিল তৎকালীন পরিচালনা কমিটি। তবে সেই কমিটির মেয়াদ শেষ হতেই ২০২৬ সালে তিনি পুনরায় ক্লাবে আনাগোনা শুরু করেন। তাঁকে ক্লাবে ফিরিয়ে আনতে নেপথ্যে সহযোগিতা করেন সাইফুদ্দিন খালেদ ও বিজিত চৌধুরীসহ একটি বলয়।
২০২৬ সালের ১০ মার্চ তৎকালীন সভাপতি ও সহ-সভাপতি ক্লাবের অভ্যন্তরীণ অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে পদত্যাগে বাধ্য হন। এরপর থেকে আজীবন বহিষ্কৃত জাহিদ খান সায়েক প্রকাশ্যে ক্লাবে আসা-যাওয়া শুরু করেন। পরবর্তীতে গত ১ জুলাই অবৈধভাবে ক্লাবের ক্ষমতা দখল করেন শাহরুখ আহমদ শাক্কু। ওই অনুষ্ঠানে বহিষ্কৃত সায়েক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
গত ৭ জুলাই ওই বিতর্কিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সায়েককে ২ জুলাই থেকে ক্লাব ব্যবহারের অনুমতি দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠেছেÑ ৭ তারিখে সভা করে কীভাবে এর ৫ দিন আগে (২ জুলাই) থেকে ক্লাবে আসার ভূতাপেক্ষ (জবঃৎড়ধপঃরাব) অনুমতি দেওয়া হলো?
ক্লাবের বিধি বিধান অনুযায়ী, কোনো সদস্যকে শাস্তিমূলক ব্যবস্থা বা বহিষ্কার করা হলে পরবর্তী এজিএম (বার্ষিক সাধারণ সভা) পর্যন্ত অপেক্ষা করতে হয়। এজিএমে প্রস্তাব পাসের মাধ্যমেই কেবল ক্ষমার সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে গঠনতন্ত্রকে তোয়াক্কা না করে শাক্কুসহ অবৈধ পকেট কমিটির নেতারা অনিয়মতান্ত্রিকভাবে বহিষ্কৃত সায়েককে ক্লাবে ফেরান। এর নেপথ্যে কারা কলকাঠি নাড়ছেন, তা নিয়ে প্রশ্ন জনমনে।
সায়েকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নতুন নয়। এর আগেও একাধিকবার সদস্য ও কর্মকর্তাদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বহিষ্কৃত হন তিনি। সাবেক এক পরিচালক কামাল হাসানের স্ত্রীর ছবি তোলা নিয়ে বিবাদের জেরে স্থায়ী বহিষ্কার হয়ে টানা ২৬ থেকে ২৮ মাস ক্লাবের বাইরে ছিলেন তিনি।
গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও তাঁর দাপট কমেনি; বরং বিএনপির একাংশ নেতার আশীর্বাদে তিনি বহাল তবিয়তে রয়েছেন। জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের ছায়াসঙ্গী হিসেবে জেলা পরিষদের গাড়ি ও অফিস কক্ষ ব্যবহারের অভিযোগও রয়েছে সায়েকের বিরুদ্ধে। সব জেনেও শামীমের নীরব ভূমিকা নিয়ে ক্লাবের বারান্দা ছাড়িয়ে এখন নগরজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা আরও বিতর্কিত হয়েছে। গোপন সূত্রে জানা গেছে, ভিডিওটি যিনি ধারণ করেছিলেন তাঁকে ক্লাব কর্তৃপক্ষ ৩ মাসের জন্য বহিষ্কার করেছে এবং ভিডিওর অপর ব্যক্তিকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। অথচ মূল ঘটনা ঘটানো ও মাতলামি করা মূল অপরাধী জাহিদ খান সায়েককে দেয়া হয়েছে মাত্র ১৫ দিনের হালকা বহিষ্কারাদেশ।
সাধারণ সদস্যরা অভিযোগ করে বলেন, এক ফ্যাসিস্টের দোসরকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে শতবর্ষী ক্লাবের সুনাম নষ্ট করা হচ্ছে। আগের কমিটি যেখানে সায়েককে আজীবন বহিষ্কার করে বিচার সম্পন্ন করেছিল, সেখানে ব্যক্তিগত আক্রোশ থেকে ১ বছর আগের পুরোনো ভিডিও ভাইরাল করে নির্দোষ ব্যক্তিদের শাস্তি দেওয়া হচ্ছে। গণমাধ্যমে উল্টো চিত্র ফুটিয়ে তুলতে প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগও তুলেছেন বিশ্বস্ত সূত্রগুলো।
গঠনতন্ত্র মতে, নির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করলে ওই পরিচালনা কমিটির আর কোনো আইনি অস্তিত্ব থাকে না। গত মার্চে তারা পদত্যাগ করলেও কমিটি বিলুপ্ত না করে ক্ষমতার বলয় তৈরি করে ক্লাব দখল করে আছেন শাহরুখ আহমদ শাক্কু ও তাঁর সহযোগীরা। বর্তমানে এই অবৈধ কমিটির বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা বিচারাধীন।
সিলেটের বন্দরবাজারের মতো গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এলাকায় এই বিশৃঙ্খলা মেনে নিতে পারছেন না সচেতন নাগরিকরা। আদালত, জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, সিটি কর্পোরেশন, সার্কিট হাউস এবং একাধিক জামে মসজিদ ও মাদ্রাসাবেষ্টিত এই এলাকায় স্টেশন ক্লাবের এমন অনিয়ম ঐতিহ্যের পরিপন্থী। স্থানীয় তাওহিদি জনতা ও নাগরিক সমাজ অনতিবিলম্বে এসব অসামাজিক আসর ও বিশৃঙ্খলা বন্ধের দাবি জানিয়েছেন। অনিয়ম না থামলে ক্লাবে বড় ধরনের মারামারি ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সদস্যরা।
বর্তমানে পুরোটাই অসাধু চক্রের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ক্লাবের কর্মচারীরাও আতঙ্কে টু শব্দ করতে পারছেন না। শতবর্ষী ক্লাবের চাবি আজ কাদের হাতেÑ এই প্রশ্ন তোলায় একের পর এক সাধারণ সদস্যকে ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে। এটি ক্লাবের নিয়ম নাকি অপরাধীদের সুরক্ষার কৌশল, তা নিয়ে তদন্তের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সিলেটের সাধারণ সদস্য ও সচেতন নাগরিকবৃন্দ।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদী, চা বাগান ও পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শাহীন আহমেদ: অর্থনৈতিক ও যোগাযোগের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সিলেট-ছাতক রেলপথটি ২০২২ সালের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর
মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূললক্ষ্য ও ব্রত: ব্যারিস্টার সালাম স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের
সিলেট নগরের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় ১৯৮৬ সালে যাত্রা শুরু করেছিল চলন্তিকা ক্রীড়া চক্র। লক্ষ্য ছিল খেলাধুলার বিকাশ, তরুণদের
অনৈতিকভাবে ফিরেছেন আজীবন বহিষ্কৃত সায়েক স্টাফ রিপোর্টার: শতবর্ষী ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাব এখন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও কতিপয় প্রভাবশালীদের দখলদারিত্বে জিম্মি
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয়