admin

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

জকিগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

জকিগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে চাঁদাবাজি-দুর্নীতির বিস্ফোরক অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাসের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার বিস্ফোরক অভিযোগ উঠেছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দাখিল করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, জাতীয় দিবস উদযাপনের নামে ইটভাটা মালিকদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে এবং স’মিলসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা করে আদায় করা হয়েছে। একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রশাসনিক চাপের মুখে বাধ্য হয়ে তারা এ অর্থ দিয়েছেন। তাদের দাবি, আগে যেখানে ৫ থেকে ১০ হাজার টাকায় বিষয়টি সীমাবদ্ধ ছিল, এবার তা বেড়ে ৫০ হাজার টাকায় পৌঁছেছে।

ফুলতলী ব্রিক ফিল্ডের পরিচালক মো. আবুল কাশেম খান বলেন, “টাকা না দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ৩০ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি। অন্যরা ৫০ হাজার টাকা দিয়েছেন।”

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, নামজারি সেবায় ঘুষ না দিলে আবেদন বারবার খারিজ করে হয়রানি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগকারীরা জানান।

মাঠপর্যায়ে মাটি কাটাকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শন, অতিরিক্ত অর্থ আদায় ও অবৈধ লেনদেনের অভিযোগও উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রতি গাড়িতে ২০ হাজার টাকা না দিলে মাটি কাটার অনুমতি দেওয়া হতো না। অর্থ না দিলে অভিযান চালিয়ে যানবাহন ভাঙচুর, তেল খুলে নেওয়া এবং নানাভাবে হয়রানি করা হতো। এতে অবাধ মাটি কাটার কারণে উপজেলার গ্রামীণ সড়কগুলো বেহাল হয়ে পড়েছে বলেও অভিযোগ করা হয়।

আটগ্রাম স্টেশন বাজারের ব্যবসায়ী জুনেদ আহমদ ও মারুফ আহমদ অভিযোগ করেন, নির্বাহী ক্ষমতার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করা হয়েছে-যার একটি অংশ নগদ এবং বাকি অংশ বিকাশের মাধ্যমে নেওয়া হয়।

লিলাম্বরপুর গ্রামের আবুল খায়ের বলেন, “সরকারি কাজের মাটি ভরাটের ঠিকাদারি নিয়েছিলাম। এসিল্যান্ড এসে আমার বেকু গাড়ি ভাঙচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করেন। পরে শ্রমিক আটকে দুই লাখ টাকা দাবি করেন। শেষ পর্যন্ত স্ত্রীর গহনা বিক্রি করে এক লাখ টাকা দিই। ৫০ হাজার টাকার একটি ছেঁড়া রশিদ দেওয়া হলেও বাকি টাকার কোনো হিসাব নেই।”

এছাড়া পৌরসভার উন্নয়ন কার্যক্রমেও অনিয়মের অভিযোগ উঠেছে। অগ্রাধিকারহীন প্রকল্প বাস্তবায়ন, এডিপি ও রাজস্ব খাতের অর্থ ব্যবহারে অসংগতি এবং কাজের বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগ উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব বিষয়ে প্রশ্ন তুললে ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক প্রভাব খাটানো হয়।

জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেন, “অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন। দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।”

জানা গেছে, গত সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের অনুলিপি দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কমিশনার (সিলেট) ও জেলা প্রশাসক সিলেটের কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগকারীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা প্রণয় বিশ্বাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে যুবদল নেতা হাফিজুর রহমানের ২৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জগন্নাথপুরে যুবদল নেতা হাফিজুর রহমানের ২৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল

শাহ স্পোর্টিং ক্লাব’র বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

শাহ স্পোর্টিং ক্লাব’র বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

টুটুল সভাপতি, জাকারিয়া সম্পাদক নিজেদের সংগঠনের ইভেন্টওয়ারি খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে এবং স্থানীয়ভাবে আয়োজিত প্রতিটি টুর্নামেন্টে অংশগ্রহণের সদিচ্ছা পোষণ করে

ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ে (সিসিসিএল) বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক’র এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত

ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক’র এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত

তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কাজ করা প্ল্যাটফর্ম ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক এর উদ্যোগে “এমপ্লয়ার্স মিট-আপ সেশন” অনুষ্ঠিত হয়েছে।

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে

আজ সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির

আজ সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আজ শুক্রবার এক সরকারি সফরে সিলেটে আসছেন। তিনি

২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা কামনা সিসিক প্রশাসকের সিলেটে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন,