admin

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬

২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা কামনা সিসিক প্রশাসকের

সিলেটে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন, যা চলবে ১৯ মে পর্যন্ত। এ সময়ে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৮ হাজার ৫৫০ জন শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে।

গতকাল বৃহস্পতিবার নগরভবনে আয়োজিত এক উদ্বুদ্ধকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

ক্যাম্পেইন সফল করতে নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এনজিও কর্মী, ওয়ার্ড সচিবসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “স্বাস্থ্যসেবা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এ অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব। হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধে সময়মতো টিকা প্রদান অত্যন্ত জরুরি। তাই এই ক্যাম্পেইনকে সর্বাত্মকভাবে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।”

সিসিক প্রশাসক জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “অনেক সময় সচেতনতার অভাবে শিশুরা টিকা থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে হবে, যাতে নির্ধারিত সময়ে কোনো শিশুই টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।”

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর। এছাড়া বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও ডা. ফজলুল কাদের।

ডা. মো. জাহিদুল ইসলাম জানান, ২০ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। পূর্বে টিকা গ্রহণ করে থাকলেও কিংবা হাম বা রুবেলায় আক্রান্ত হয়ে থাকলেও এই বয়সসীমার সব শিশুকে ক্যাম্পেইন চলাকালে ১ ডোজ এমআর টিকা নিতে হবে।

তিনি আরও জানান, টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপের (ঠঅঢঊচও) মাধ্যমে অনলাইন নিবন্ধন করা যাবে। তবে নিবন্ধন ছাড়াও সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করা সম্ভব।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্থাপিত টিকাকেন্দ্রে টিকা প্রদান করা হবে। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা শিশুদের বিদ্যমান স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হবে। কোনো কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা নিতে না পারা শিক্ষার্থীরা নিকটবর্তী যেকোনো টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে


সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরে যুবদল নেতা হাফিজুর রহমানের ২৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জগন্নাথপুরে যুবদল নেতা হাফিজুর রহমানের ২৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল

শাহ স্পোর্টিং ক্লাব’র বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

শাহ স্পোর্টিং ক্লাব’র বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

টুটুল সভাপতি, জাকারিয়া সম্পাদক নিজেদের সংগঠনের ইভেন্টওয়ারি খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে এবং স্থানীয়ভাবে আয়োজিত প্রতিটি টুর্নামেন্টে অংশগ্রহণের সদিচ্ছা পোষণ করে

ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ে (সিসিসিএল) বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক’র এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত

ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক’র এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত

তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কাজ করা প্ল্যাটফর্ম ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক এর উদ্যোগে “এমপ্লয়ার্স মিট-আপ সেশন” অনুষ্ঠিত হয়েছে।

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে

আজ সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির

আজ সিলেটে আসছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আজ শুক্রবার এক সরকারি সফরে সিলেটে আসছেন। তিনি

২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা কামনা সিসিক প্রশাসকের সিলেটে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন,