admin

প্রকাশিত: 1:38 PM, April 17, 2026

জগন্নাথপুরে যুবদল নেতা হাফিজুর রহমানের ২৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জগন্নাথপুরে যুবদল নেতা হাফিজুর রহমানের ২৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, “শহীদ হাফিজুর রহমান হাফিজকে যারা নির্মমভাবে হত্যা করেছে, বর্তমান গণতান্ত্রিক ও আইনের শাসনের সরকার তাদের অবশ্যই বিচারের আওতায় আনবে।

নতুন করে তদন্তের মাধ্যমে এই হত্যাকাÐের বিচার নিশ্চিত করা হবে; এই নির্মম অপরাধ করে কেউ রেহাই পাবে না।”
গত বুধবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজারের ইকড়ছই মাদ্রাসা পয়েন্টে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৯৮ সালের ১৫ এপ্রিল পার্বত্য শান্তি চুক্তির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকা হরতাল চলাকালে জগন্নাথপুর উপজেলা যুবদলের তৎকালীন সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত হন। তার ২৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

জগন্নাথপুর উপজেলা যুবদলের আহŸায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহŸায়ক জুবেদ আলী লখন ও পৌর যুবদলের যুগ্ম-আহŸায়ক শামিম আহমেদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন প্রমুখ।

এমপি কয়ছর আহমেদ তার বক্তব্যে আরও বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভাগ্য উন্নয়নে যে কর্মসূচি দিয়েছিলেন, তা বর্তমানে বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও স্মার্ট কৃষি কার্ড বিতরণ এবং নদী-নালা খনন কাজ এর প্রমাণ। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আপনাদের পরামর্শ নিয়ে এই দুই উপজেলাকে আমি একটি আধুনিক জনপদে রূপান্তরিত করব।”

সভায় আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর যুবদলের আহŸায়ক লিটন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহŸায়ক জহিরুল ইসলাম লেবু, রাসেল বক্স, মোস্তাফিজুর তালুকদার মুহিত, জাকির হোসেনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহŸায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জেলা বিএনপি সদস্য আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপির সাবেক নেতা সুজাতুর রেজা, রাজু আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক জামাল উদ্দিন আহমেদ, সালাউদ্দিন মিটু, আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাদেক আহমেদ। আলোচনা সভা শেষে শহীদ হাফিজসহ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আজমল হোসেন জামি।


সর্বশেষ সংবাদ

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে ‘ভুয়া’ অভিযোগের ঝড়, প্রমাণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার

স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর

প্রকৃতিতে হেমন্তের ছোঁয়া দুয়ারে কড়া নাড়ছে শীত

প্রকৃতিতে হেমন্তের ছোঁয়া দুয়ারে কড়া নাড়ছে শীত

স্টাফ রিপোর্টার: শরতের শেষ প্রহর পেরিয়ে প্রকৃতিতে এখন হেমন্তের স্পষ্ট আগমনী বার্তা। ভোরের ঘন কুয়াশা, রাতের হিমেল হাওয়া আর ঘাসের

মুখরোচক ফাস্টফুডে ঝুঁকছেন সিলেটের তরুণরা

মুখরোচক ফাস্টফুডে ঝুঁকছেন সিলেটের তরুণরা

নেপথ্যে বাড়ছে হৃদরোগ ও অসংক্রামক রোগের ঝুঁকি স্টাফ রিপোর্টার: বাহারি সাজ, লোভনীয় গন্ধ আর মুখরোচক স্বাদÑসিলেট নগরীর ব্যস্ত সড়ক, অলিগলি,

মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেতে ‘৯৫ ব্যাচে’র দৌড়ঝাঁপ

মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেতে ‘৯৫ ব্যাচে’র দৌড়ঝাঁপ

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত ও বাদ পড়া ‘৯৫ ব্যাচে’র নেতাকর্মীদের মধ্যে নতুন করে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ জেলা ও মহানগরের প্রতিনিধি সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ জেলা ও মহানগরের প্রতিনিধি সভা

নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল

জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা

জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা

সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট

আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে নবনির্মিত আইসিইউ চালু

আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে নবনির্মিত আইসিইউ চালু

সিলেটে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে।

হামের উপসর্গে নবীগঞ্জের ১৭ বছরের কিশোরের মৃত্যু

হামের উপসর্গে নবীগঞ্জের ১৭ বছরের কিশোরের মৃত্যু

নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে হামের উপসর্গ নিয়ে জাবেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা