admin

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

জকিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জকিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার স্থানীয় একটি হলরুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ছরওয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘জুলুম-নির্যাতন করে অতীতেও কেউ জামায়াতে ইসলামীকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না, ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য নিয়ে জামায়াতের কর্মীদের মাঠে-ময়দানে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আগামী দিনের সব ধরনের নির্বাচনে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এখন থেকেই সংগঠিতভাবে কাজ করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহার এবং জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলওয়ার লস্কর, কর্মপরিষদ সদস্য মাওলানা জামিল আহমদ চৌধুরী মুহিব, ডা. গোলাম কিবরিয়া, মাওলানা এনামুল হক, হারুনুর রশিদ, আবু রুশদ মো. ইকবাল, বেলাল আহমদ, যুবনেতা মিজানুর রহমান, মাওলানা শাহরিয়ার হোসেন শহীদ ও শাহীন আহমদসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ

সিসি ক্যামেরায় নজরদারিতে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

সিসি ক্যামেরায় নজরদারিতে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

স্টাফ রিপোর্টার: এবার সিসি ক্যামেরায় নজরদারি চলবে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে। গতকাল শনিবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এই

সাইবার ট্রাইব্যুনালে মামলা করেই চরম নিরাপত্তাহীনতায় গৃহকর্মী শিরিন

সাইবার ট্রাইব্যুনালে মামলা করেই চরম নিরাপত্তাহীনতায় গৃহকর্মী শিরিন

মামলা প্রত্যাহারে প্রাণনাশ ও অপহরণের হুমকির অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন আহমেদ শাকিল: মৌলভীবাজারের বড়লেখায় এক গৃহকর্মীকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক

কাশ্যপ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক

কাশ্যপ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সকল সম্প্রদায়ের সম্মিলিত সহাবস্থানে আমরা সুন্দর সমাজ গড়ে তুলেছি সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সম্প্রীতি

জকিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জকিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায়

বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব থাইল্যান্ডে ‘বর্ষসেরা শিক্ষক’ নির্বাচিত হলেন জয় দাস

বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব থাইল্যান্ডে ‘বর্ষসেরা শিক্ষক’ নির্বাচিত হলেন জয় দাস

ইকবাল বাহার, কানাইঘাট:  আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন তরুণ শিক্ষাবিদ ও শিক্ষা উদ্যোক্তা জয় দাস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে

সন্তানের অর্জনে গর্বিত মা-বাবা কে সম্মাননা জানালো এনজেএল ফাউন্ডেশন

সন্তানের অর্জনে গর্বিত মা-বাবা কে সম্মাননা জানালো এনজেএল ফাউন্ডেশন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু এনজেএল

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে ২৭ জুন মানববন্ধন

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে ২৭ জুন মানববন্ধন

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আগামী

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

‘তিনি শুধু সিলেটবাসীর নন, সমগ্র  দেশবাসীর গর্ব’ : মিফতাহ সিদ্দিকী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে