admin

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

সিসি ক্যামেরায় নজরদারিতে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

সিসি ক্যামেরায় নজরদারিতে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স
স্টাফ রিপোর্টার:
এবার সিসি ক্যামেরায় নজরদারি চলবে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে। গতকাল শনিবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এই ক্যামেরা বসানো হয় মাজারের তিনটি ডেকচির ওপর। এছাড়া বাক্সগুলো যেসব স্থানে স্থাপন করা হয়েছে, সেসব জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ক্যামেরা স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
গত বৃহস্পতিবার (১৮ জুন) মাজারের দানের ডেক সিলগালা করা হয়। পাশাপাশি নতুন দানবাক্স বসানো হয়। সেগুলোর পাহারায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, মাজারের আয়-ব্যয় কার্যক্রমে স্বচ্ছতা আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতি মাসে অথবা ত্রৈ মাসে দানবাক্সগুলো মিডিয়ার সামনে খোলা হবে। এদিকে, মাজারের দানের টাকা যুগের পর যুগ তছরুপ হওয়া নিয়ে পক্ষে-বিপক্ষে অভিযোগ উঠছে। মান্নতের টাকা, সোনা-দানা, দানের পশু- তথা গরু-ছাগল, হাঁস-মুরগি যুগ যুগ ধরে মোতাওয়াল্লি ও মুফতিদের ৩০০ পরিবারে ভাগবাঁটোয়ারা হতো বলেও অভিযোগ উঠছে।
অন্যদিকে, মাজারের দান বাক্স ও পিতলের তিনটি ডেকচি সিলগালা করা নিয়ে ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দরগাহ প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনুসারীদের দাবি, প্রায় সাতশ বছর ধরে যে প্রক্রিয়ায় মাজার পরিচালিত হয়ে আসছে, সে ঐতিহ্যকে বিনষ্ট করতে এ কাজ করা হচ্ছে।
গত শুক্রবার (১৯ জুন) শাহপরান (রহ.) মাজারেও আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং মদ ও গাঁজার আসর বন্ধে কঠোর অবস্থানের কথা জানান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে মাজারে দানের টাকা ভাগ-বাটোয়ারা করে নেওয়ার একটা অনিয়মতান্ত্রিক পরম্পরা চালু হয়েছে। হযরত শাহজালাল (রহ.) অবিবাহিত ছিলেন, তার কোনো উত্তরাধিকার ছিলেন না। এখানে দানের যে টাকা আসে, সেটা পাবলিক সম্পত্তি। স্থানীয় প্রশাসন দানের টাকার স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় আনতেই উদ্যোগী হয়েছে।
তিনি আরও বলেন, দানের কোনো টাকা সরকার নেবে না। যাবতীয় অনিয়ম দূর করে সব টাকাই মাজার এবং মাজারের মসজিদ, মাদ্রাসার উন্নয়নে ব্যয় হবে। এছাড়া মাজার, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে একটা মহাপরিকল্পনাও নেওয়া হচ্ছে। এজন্য একজন অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে খাদেম, মসজিদ ও মাদ্রাসা প্রতিনিধিসহ ১০ সদস্যের একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে হযরত শাহজালাল (রহ.) মাজারের উন্নয়নে প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। প্রকল্পের আওতায় দুই একর জমি অধিগ্রহণ, বহুতল পার্কিং প্লেস নির্মাণ, কবরস্থান সংস্কার, নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার এবং ৫০টি বাথরুম নির্মাণ করার কথা। ব্যয় করা টাকার মধ্যে ২৫ কোটি সরকার, ৩ কোটি সিটি কর্পোরেশন এবং ২ কোটি টাকা মাজারের তহবিল থেকে দিয়ে উন্নয়ন করার কথা। কিন্তু ফান্ডে কোনো টাকা না থাকায় মাজার কমিটি ২ কোটি টাকা দিতে ব্যর্থ হয়।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর উন্নয়ন কর্মকাণ্ড খতিয়ে দেখতে গিয়ে নজর পড়ে সিলেটের দুই মাজারের কমিটির কর্মকাণ্ডে। সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে শাহজালাল ও শাহপরান (রহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব জানতে চায় পরিকল্পনা কমিশন। এ নিয়ে বৈঠকে বসলে দুই মাজার কমিটি হিসাব দিতে ব্যর্থ হন। এতে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসক সারওয়ার আলম। তিনি বলেন, এখন থেকে দুই মাজারের আয়-ব্যয়ের হিসাব নিয়মিত সংরক্ষণ করতে হবে এবং প্রতি মাসে জেলা প্রশাসনে হিসাব জমা দিতে হবে।
গত শুক্রবার মাজার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, কিছু ব্যক্তি মাজারের আয় আদায় করে নিজেরাই ভাগ-বাটোয়ারা করে খরচ করেন। এটি একটি পাবলিক সম্পত্তি। তাই এখন থেকে আয়-ব্যয়ের রেকর্ড রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

সিসি ক্যামেরায় নজরদারিতে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

সিসি ক্যামেরায় নজরদারিতে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

স্টাফ রিপোর্টার: এবার সিসি ক্যামেরায় নজরদারি চলবে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে। গতকাল শনিবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এই

সাইবার ট্রাইব্যুনালে মামলা করেই চরম নিরাপত্তাহীনতায় গৃহকর্মী শিরিন

সাইবার ট্রাইব্যুনালে মামলা করেই চরম নিরাপত্তাহীনতায় গৃহকর্মী শিরিন

মামলা প্রত্যাহারে প্রাণনাশ ও অপহরণের হুমকির অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন আহমেদ শাকিল: মৌলভীবাজারের বড়লেখায় এক গৃহকর্মীকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক

কাশ্যপ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক

কাশ্যপ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সকল সম্প্রদায়ের সম্মিলিত সহাবস্থানে আমরা সুন্দর সমাজ গড়ে তুলেছি সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সম্প্রীতি

জকিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জকিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায়

বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব থাইল্যান্ডে ‘বর্ষসেরা শিক্ষক’ নির্বাচিত হলেন জয় দাস

বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব থাইল্যান্ডে ‘বর্ষসেরা শিক্ষক’ নির্বাচিত হলেন জয় দাস

ইকবাল বাহার, কানাইঘাট:  আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন তরুণ শিক্ষাবিদ ও শিক্ষা উদ্যোক্তা জয় দাস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে

সন্তানের অর্জনে গর্বিত মা-বাবা কে সম্মাননা জানালো এনজেএল ফাউন্ডেশন

সন্তানের অর্জনে গর্বিত মা-বাবা কে সম্মাননা জানালো এনজেএল ফাউন্ডেশন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমান যান্ত্রিক যুগে আমরা অনেকেই মা-বাবার অবদানের কথা ভুলে যাই। কিন্তু এনজেএল

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে ২৭ জুন মানববন্ধন

সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে ২৭ জুন মানববন্ধন

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আগামী

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ

‘তিনি শুধু সিলেটবাসীর নন, সমগ্র  দেশবাসীর গর্ব’ : মিফতাহ সিদ্দিকী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে