admin

প্রকাশিত: 10:20 AM, April 15, 2026

জকিগঞ্জে যুবকের ওপর হামলা, মারধরের পর টাকা ছিনতাই

জকিগঞ্জে যুবকের ওপর হামলা, মারধরের পর টাকা ছিনতাই

জকিগঞ্জ (সিলেট) প্রতিদিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সুফিয়ান আহমদ (২৪) বাদী হয়ে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ। মামলা নং-০৫।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জকিগঞ্জ সদর ইউনিয়নের হাইল ইসলামপুর গ্রামের বাসিন্দা সুফিয়ান আহমদের সঙ্গে একই গ্রামের আব্দুল গফফার খান মবু (৩০) ও আব্দুস ছোবহান খান (৪৫)-এর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সাম্প্রতিক এই সহিংস ঘটনার সূত্রপাত।

ভুক্তভোগীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে তিনি তার বাড়ির উত্তর পাশে নিজস্ব জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা তাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে কথা কাটাকাটির সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাকে ঘিরে ফেলেন।

অভিযোগে বলা হয়, আব্দুস ছোবহান খানের নির্দেশে আব্দুল গফফার খান মবু হাতে থাকা লোহার রড দিয়ে সুফিয়ানের মাথা লক্ষ্য করে আঘাত করেন। তবে আত্মরক্ষার্থে হাত তুললে আঘাতটি তার বাম হাতের কবজিতে লাগে, এতে তিনি গুরুতর আহত হন। এরপরও তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার একপর্যায়ে আব্দুস ছোবহান খান তার গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন সুফিয়ান আহমদ। এ সময় তার কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় সুফিয়ান আহমদকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ঘটনার পরও তাকে এবং তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে করে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ভুক্তভোগী।

এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয়দের মতে, এলাকায় জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের হলেও এ ধরনের সহিংস ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫