admin
প্রকাশিত: 3:57 PM, April 9, 2026
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :
জাতীয় সংসদে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের বক্তব্যকে কেন্দ্র করে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। সাম্প্রতি সংসদে বিরোধীদলীয় এই এমপির বিভিন্ন দাবি ও প্রস্তাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজেই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি সুপারিশ করেন।
নির্ধারিত পাঁচ মিনিটের বক্তব্যে মোহাম্মদ আবুল হাসান তার নির্বাচনী এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কানাইঘাট ও জকিগঞ্জকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে উল্লেখ করেন।
এমপির বক্তব্য শুনে স্পিকার আবেগাপ্লুত হয়ে পড়েন। একাত্তরের স্মৃতিচারণ করে তিনি আটগ্রাম ও চারিগ্রামসহ বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেন এবং জানান, এসব এলাকায় তিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ এবং ২২ নভেম্বর কানাইঘাটের সম্মুখযুদ্ধের স্মৃতিও তুলে ধরেন তিনি। বক্তব্যের গুরুত্ব বিবেচনায় স্পিকার সিলেট–৫ আসনের এমপিকে অতিরিক্ত তিন মিনিট সময় প্রদান করেন।
মোহাম্মদ আবুল হাসান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর সেনানীদের স্মরণ করে বলেন, সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়েই দেশের প্রথম অঞ্চল হিসেবে হানাদারমুক্ত হয়েছিল। কানাইঘাট ও জকিগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জড়িয়ে আছে। এই ইতিহাস সংরক্ষণে সরকারের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি জকিগঞ্জকে দেশের প্রথম এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার দাবি জানান। এমপির ভাষ্যমতে, ১৯৭১ সালের ২১ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জকিগঞ্জ মুক্ত হয় এবং পরদিন ২২ নভেম্বর তার ও মেজর হাফিজদের নেতৃত্বে কানাইঘাট শত্রুমুক্ত হয়।
এ ছাড়া তিনি দুই উপজেলার অন্যতম প্রধান সমস্যা হিসেবে নদীভাঙনকে চিহ্নিত করেন। সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে জকিগঞ্জের শেওলা সড়ক ও কানাইঘাটের গাজী বোরহানউদ্দিন সড়কের দ্রুত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। শেওলা সড়ক সংস্কার হলে ভারত থেকে জকিগঞ্জ কাস্টমস হয়ে আমদানিকৃত পণ্য দ্রুত জেলা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সহজ হবে, যা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যসেবার দুরবস্থার চিত্র তুলে ধরে এমপি বলেন, দুই উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল সংকট দ্রুত নিরসন জরুরি। একই সঙ্গে শিক্ষা খাতের অবনতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক পদ থাকলেও শিক্ষক না থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষা ব্যবস্থার এমন চরম দুর্বলতা অব্যাহত থাকলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এমপির মোট আট মিনিটের বক্তব্য শেষে স্পিকার সংসদে উপস্থিত সড়ক পরিবহনমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকা জকিগঞ্জের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। এলাকার উন্নয়নে তিনি নিজেই সুপারিশ করছেন বলেও জানান স্পিকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে
জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ
সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং
মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ