admin

প্রকাশিত: 2:53 PM, April 9, 2026

জকিগঞ্জ ক্যাডেট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান

জকিগঞ্জ ক্যাডেট কেয়ার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : আসন্ন এসএসসি পরীক্ষা–২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় সিলেটের জকিগঞ্জে এক আন্তরিক, ধর্মীয় ও অনুপ্রেরণামূলক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাবুরবাজারস্থ ক্যাডেট কেয়ার স্কুল প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ আয়োজন করা হয়।

পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, মানসিক প্রস্তুতি সুদৃঢ় করা এবং মহান আল্লাহর নিকট উত্তম ফলাফলের প্রার্থনার লক্ষ্যে আয়োজিত এ দোয়া মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে স্কুলের পরিচালক সাংবাদিক কেএম মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল নোমান উর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক এবং জকিগঞ্জ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মুকিত।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষাকে ঘিরে ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। পরিকল্পিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং মহান আল্লাহর ওপর ভরসা রাখলে ভালো ফলাফল অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও আত্মবিশ্বাস বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ প্রদান করা হয়।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন তারেক আহমদ ও জাহাঙ্গীর আলম। তারা বলেন, এসএসসি পরীক্ষা শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, বরং জীবনের পরবর্তী ধাপের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই পরীক্ষার্থীদের ধৈর্য, অধ্যবসায় ও ইতিবাচক মনোভাব ধরে রাখার আহ্বান জানান তারা।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন জাহিদ আহমদ ও নুসরাত জান্নাত বুশরা। তারা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করেছে। এছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখে ফারজানা সিদ্দিকা অপি। সে সহপাঠীদের উদ্দেশ্যে মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাফিয়া আক্তার। পরে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া মকদ্দসিয়া মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ মাওলানা মঈন উদ্দিন লস্কর। মোনাজাতে শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায়ও দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে শিক্ষকবৃন্দ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন অনুপ্রেরণামূলক আয়োজন শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় করবে এবং তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।


সর্বশেষ সংবাদ

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই