admin

প্রকাশিত: 4:05 PM, March 3, 2026

জগন্নাথপুরে নলুয়ার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন এমপি কয়ছর

জগন্নাথপুরে নলুয়ার হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন এমপি কয়ছর

জগন্নাথপুর প্রতিনিধি:

জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। এবং জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সফল সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ গতকাল সোমবার দুপুর ২ঘটিকায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের মেরামত কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ভোরাখালী বাজারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
আরোও বক্তব্য রাখেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বকুল, সাংবাদিক শাহজাহান মিয়া, কৃষক সুজন মিয়া ও আলাল হোসেন প্রমূখ।

পরিদর্শনকালে ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এর উপ-সহকারী কর্মকর্তা মোঃ শেখ ফরিদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, মোঃ আলা- আমীন, সুহেল আহমদ,রেজাউল হক সহ জগন্নাথপুর প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি