admin

প্রকাশিত: 4:04 PM, March 29, 2026

জগন্নাথপুরে বাসের ধাক্কায় বৃদ্ধার অবস্থা সংকটাপন্ন, বাস আটক

জগন্নাথপুরে বাসের ধাক্কায় বৃদ্ধার অবস্থা সংকটাপন্ন, বাস আটক

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় সুন্দর মালা (৭৩) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মজিদপুর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সুন্দর মালা মজিদপুরে মেয়ের বাড়ি থেকে মেয়ে ও নাতিকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে নিজ গ্রাম নাদামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ‘সাকিন পরিবহন’ নামের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন এবং নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, বাসের আঘাতে বৃদ্ধার সামনের কয়েকটি দাঁত পড়ে গেছে এবং কপালের হাড় ফেটে মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জগন্নাথপুর থানা পুলিশ অভিযানে নামে এবং ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সড়কে নিরাপত্তা জোরদার এবং বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।


সর্বশেষ সংবাদ

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে

আসিয়ান বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা

আসিয়ান বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা

আব্দুল মাজিদ চৌধুরী: চলতি ২০২৬ সালের শেষ প্রান্তিকে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট ‘আসিয়ান’-এর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’র উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’র উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট