admin
প্রকাশিত: 3:33 PM, March 11, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর চৌকিদেখীস্থ উত্তরা পেট্রোল পাম্পের কর্মচারীর ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— সিলেট নগরীর চৌকিদেখী এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফাহিম আহমদ (২১), একই এলাকার রংধনু আবাসিক এলাকার বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে তামিম আহমদ (১৯) এবং মৃত আব্দুল জব্বার বাবুলের ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা পেট্রোল পাম্পে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে গিয়ে সিরিয়াল ভঙ্গ করা নিয়ে বাগবিতণ্ডা হয়। এর জেরে আসামিরা পাম্প কর্মচারী জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে আহত করে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে শাহপরান (এয়ারপোর্ট) থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে সুনামগঞ্জের মিরপুর বাজারে অভিযান চালিয়ে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।
অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত
‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই