admin
প্রকাশিত: 11:58 AM, February 17, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগণের ভোটে বিএনপির এই ভূমিধস বিজয় আসলে গণতন্ত্রেরই বিজয়। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। বিশেষ করে সমগ্র সিলেটের উন্নয়নে আমাদের যে পরিকল্পনা ও প্রতিশ্রুতি রয়েছে, তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব।
গত রবিবার রাত ৮টায় সিলেট নগরীর ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিমের বাসভবন প্রাঙ্গণে শুকরানা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশে বিএনপির সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ১৪ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির আহ্বায়ক আলী আশরাফ চৌধুরী খালেদের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম মুনিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ সংগ্রামের পর জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এখন সময় দেশ পুনর্গঠনের। সিলেটের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লার উন্নয়ন ত্বরান্বিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে চান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান ছনি, ওয়ার্ড নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ নুরুল ইসলাম বাবলা, আনোয়ার বক্স ভুলু এবং মহিলা দলের আহ্বায়ক রাজিয়া সুলতানা। এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে হযরত শাহচট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।