admin
প্রকাশিত: 4:31 PM, September 22, 2026
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “মরহুম জাকির হোসেন মজুমদার ছিলেন দলের একজন অত্যন্ত নিষ্ঠাবান, সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা। দলের প্রতিটি সংকটে এবং স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তার এই অকাল মৃত্যুতে সিলেট মহানগর বিএনপি একজন দক্ষ ও বিশ্বস্ত সংগঠককে হারাল, যা সহজে পূরণ হওয়ার নয়।” নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, রেজাউল করিম আলো, মতিউল বারী খুর্শেদ ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, জাহাঙ্গীর আলম জীবন ও সফিক নুর, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন রানা, সহ-শ্রম বিষয়ক সম্পাদক খোকন ইসলাম, মহানগর বিএনপির সদস্য মতিউর রহমান শিমুল, নুরুল ইসলাম লিমন, মো. নুরুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, আব্দুল মালেক, জেহিন আহমদ, তানিমুল ইসলাম তানিম, আব্দুল সালাম ও আক্তার আহমদসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা।
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া
জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর
নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ অক্টোবর পালিত হতে যাচ্ছে বিশ্ব বসতি দিবস ২০২৬। দিবসটি
সিকৃবি প্রতিনিধি: উপাচার্য প্রফেসর ড. মো. আলীমুল ইসলামের পদত্যাগের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে গতকাল বিক্ষোভ
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয়