admin
প্রকাশিত: 3:57 PM, September 22, 2026
স্টাফ রিপোর্টার:
‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ অক্টোবর পালিত হতে যাচ্ছে বিশ্ব বসতি দিবস ২০২৬। দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও স্বতঃস্ফূর্তভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে সিউক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “যেকোনো পরিকল্পিত আবাসন প্রকল্পে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ এবং নাগরিকদের স্বাস্থ্যের কথা ভেবে হাঁটার উন্মুক্ত জায়গা রাখা বাধ্যতামূলক করা উচিত। আধুনিক নগর পরিকল্পনায় এই বিষয়গুলোকে উপেক্ষার কোনো সুযোগ নেই।” তিনি আরও বলেন, “সিলেটের সর্বস্তরের মানুষের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল সেবা সংস্থা ও অংশীজনকে একযোগে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, এ বছর সিলেট জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে। মেলায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর, আবাসন প্রস্তুতকারক (ডেভেলপার) প্রতিষ্ঠান, হাউজিং লোন প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, নগর উন্নয়ন অধিদপ্তর এবং ইউটিলিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের স্টল থাকবে। এছাড়া আইডিইবি, আইইবি, আইএবি ও বিআইপির মতো পেশাজীবী সংগঠনগুলো এতে অংশগ্রহণ করবে। সিউকের নিজস্ব স্টলে দর্শনার্থীরা তাদের আবাসন সংক্রান্ত সমস্যার কথা লিখিতভাবে জানাতে পারবেন এবং সিউকের নাগরিক সেবা ও কার্যক্রম সম্পর্কে সরাসরি তথ্য পাবেন।
দুই দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান। পাশাপাশি স্থাপত্য ও নগর পরিকল্পনা বিষয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে বিশেষ ‘আইডিয়া প্রতিযোগিতা’ ও ‘পোস্টার প্রেজেন্টেশন’। অনুষ্ঠানকে দৃষ্টিনন্দন ও গণমুখী করতে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিক কলেজ, স্কুল-কলেজ, পেশাজীবী সংগঠন এবং সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হবে। প্রচারণার অংশ হিসেবে নগরজুড়ে মাইকিং, লিফলেট বিতরণ, টি-শার্ট ও ক্যাপ প্রদান এবং ইলেকট্রনিক ও রেডিও গণমাধ্যমে বিশেষ প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো: সাদি উর রহিম জাদিদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সিলেট জেলা প্রশাসকের প্রতিনিধিগণ। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধানগণ, সিলেট গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী, আইএবির সাধারণ সম্পাদক স্থপতি রাজন দাস, শাবিপ্রবির সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাস, নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্ল্যানারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ অক্টোবর পালিত হতে যাচ্ছে বিশ্ব বসতি দিবস ২০২৬। দিবসটি
সিকৃবি প্রতিনিধি: উপাচার্য প্রফেসর ড. মো. আলীমুল ইসলামের পদত্যাগের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে গতকাল বিক্ষোভ
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয়
মুক্তাদির আল সেলিম: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা
সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার
‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’ আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত
সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা