admin
প্রকাশিত: 2:43 PM, October 6, 2026
জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেট নগরীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের নেতৃত্বে মিছিলটি বের হয়। আনন্দ মিছিলটি সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে পথসভায় আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বমঞ্চে এই সফল এবং ঐতিহাসিক জাতিসংঘ সফর বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা, ভাবমূর্তি ও দ্বিপাক্ষিক কূটনীতিকে নতুন উচ্চতায় উন্নীত করেছে। তাঁর এই যুগান্তকারী নেতৃত্ব ও সফল সফর বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে এক নতুন বার্তা দিয়েছে। তিনি আরও বলেন, ছাত্রদল সর্বদা দেশের উন্নয়ন, সার্বভৌমত্ব ও দেশনেতার নির্দেশনায় রাজপথে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদল নেতা কামরুল আলম চৌধুরী, মহানগর ছাত্রদলের সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ ভূইয়া, ঢাকা দক্ষিণ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাঈদ আহমদ, সিলেট ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ, সিলেট মহানগর ২১নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী, মহানগর ছাত্রদল নেতা জাবির হোসাইন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জীবন, বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম, মহানগর ছাত্রদল নেতা মহসিন চৌধুরী, মো: খোবাইব ইসলাম, নাবিল চৌধুরী, সাইফুল ইসলাম সহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
আহ্বায়ক মোস্তাক, সদস্য সচিব আজিজুল সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের
যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও
সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক,
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি