admin
প্রকাশিত: 1:54 PM, October 6, 2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর একটি অভিজাত হোটেলের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নব-নির্বাচিত সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সাজ্জাদুর রহমান। সংবর্ধিত অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সিলেটস্থ সুনামগঞ্জবাসীর কল্যাণ ও আইনি সহায়তায় সার্বিক পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আমরাফুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ মীর্জা আবুল কাসেম স্বপন, এস এম বোরহান, আলাফর খান, শ্যামল চৌধুরী, সাব্বির আহমদ, আব্দুল ওয়াদুদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আতাউর রহমান বলেন, সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহযোগিতা করা একটি মহৎ কাজ। ভবিষ্যতেও সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরও ব্যাপক পরিসরে মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে মানবিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান এবং সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
আহ্বায়ক মোস্তাক, সদস্য সচিব আজিজুল সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের
যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও
সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক,
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি