admin

প্রকাশিত: 7:13 AM, September 7, 2026

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় : বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জীবনের গন্তব্য নয়, বরং স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ একটি সোপান। শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগ, শিক্ষকদের প্রচেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা রয়েছে। এঅর্জনকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখতে হবে।
গতকাল রবিবার দুপুরে সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমি হলরুমে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আয়োজিত ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আশুতোষ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একাডেমির চেয়ারম্যান হুমায়ুন আহমদ মাসুক, সিলেট মহানগর যুবদলের সহসভাপতি মইনুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, সমাজসেবক লুৎফর রহমান, লোকমান আহমদ লিটন ও দ্যা মাষ্টার মাইন্ড স্কুলের প্রিন্সিপাল আমীর উদ্দিন পাবেল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- তরুণ সমাজকর্মী সাইদ মাহমুদ ওয়াদুদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক কবি সাজ্জাদ আহমদ সাজু, সাহেল আহমদ নয়ন, শামীম আহমদ, হাফিজুর রহমান, সদস্য জাকির হোসেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য কামাল আহমদ দূর্জয়, শাহীন আহমদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে শাহপরান প্রি-ক্যাডেট একাডেমি ও নলেজ গার্ডেন কিন্ডারগার্টেন স্কুলের এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি

লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাগীব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় সমাজসেবামূলক

ছাতকে আধুনিক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ সম্পন্ন

ছাতকে আধুনিক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ সম্পন্ন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের সীরাত মাহফিল

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের সীরাত মাহফিল

রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ : মাহমুদুর রহমান দিলাওয়ার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার

মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা

মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা

জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় : বদরুজ্জামান সেলিম জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান

বিশ্বনাথের আতাপুর-আকিলপুর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

বিশ্বনাথের আতাপুর-আকিলপুর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের আতাপুর-হাজরাই পরগনা বাজার ভায়া রাজাপুর-আকিলপুর সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা

স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপির মতবিনিময়

স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপির মতবিনিময়

যেকোনো অপতৎপরতা রুখে দিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই