admin

প্রকাশিত: 4:40 PM, July 6, 2026

জাতীয় প্রেস ক্লাবের সামনে নৌ-শ্রমিকদের মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাবের সামনে নৌ-শ্রমিকদের মানববন্ধন

অতিরিক্ত টোল আদায়, চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধের দাবি; ব্যবস্থা না নিলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার:

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দুনিয়ার মজদুর এক হও, বাংলার নৌ-শ্রমিক এক হও স্লোগানে মানববন্ধন করেছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। সোমবার (৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন নৌপথে অতিরিক্ত টোল আদায়, চাঁদাবাজি, শ্রমিক হয়রানি, মাসোহারা বাণিজ্য এবং নৌ-খাতে চলমান নানা অনিয়মের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন নৌপথে টোল, ট্যাক্স ও মুরিং চার্জের নামে কিছু অসাধু ব্যক্তি ও দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশে চলন্ত নৌযান থেকে একই দিনে একাধিক স্থানে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে নৌযান মালিক ও শ্রমিকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং নৌ-পরিবহন খাত মারাত্মক সংকটে পড়ছে।

বক্তারা বলেন, সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জের ছাতকসহ বিভিন্ন এলাকায় প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, নৌযানের কাগজপত্র যাচাইয়ের নামে হয়রানি, মিথ্যা মামলা, মাসোহারা আদায় এবং শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে নৌ-শ্রমিকদের স্বাভাবিক কর্মপরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে গোয়াইনঘাট উপজেলার নৌ-শ্রমিকদের পক্ষ থেকে বিশেষভাবে অভিযোগ করা হয়, উপজেলার বিভিন্ন বালগেটে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। বক্তাদের দাবি, গোয়াইনঘাট উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলিম উদ্দিনের নেতৃত্বে একটি চক্র সংগঠনের স্টিকার লাগানোর কথা বলে প্রতিটি নৌযান থেকে ৩ হাজার টাকা করে আদায় করছে। এছাড়া পুলিশের নাম ব্যবহার করে প্রতিটি বালগেট থেকে আরও ৫ হাজার টাকা করে অবৈধভাবে আদায়ের অভিযোগও তোলেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, ১৩ জুন ২০২৬ গোয়াইনঘাটের একটি বালগেটে দেশীয় অস্ত্র নিয়ে একটি সংঘবদ্ধ দল শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তাদের দাবি, টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের মারধর, বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে বালগেটে নৌযান আটকে রেখে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করা হয়। এসব ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে বক্তারা উল্লেখ করেন।

তারা জানান, এসব অভিযোগের বিষয়ে ১৩ জুন ২০২৬ গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে স্থানীয়ভাবে একাধিক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেও দাবি করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে চাঁদাবাজি, অতিরিক্ত টোল আদায়, শ্রমিক হয়রানি, মাসোহারা বাণিজ্য এবং প্রশাসনের নাম ব্যবহার করে অবৈধ অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সারা দেশের নৌ-শ্রমিকদের ঐক্যবদ্ধ করে কর্মবিরতি, বৃহত্তর আন্দোলন, মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নৌ-প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করে বক্তারা নৌ-শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং একটি সুষ্ঠু ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন