admin
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
স্টাফ রিপোর্টার:
জাপানের শ্রমবাজার দখলে নিতে বড় ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ২০৪০ সালের মধ্যে জাপানে ১ কোটি ১০ লক্ষ কর্মশক্তির চাহিদাকে সামনে রেখে বাংলাদেশের বিশাল যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দেশের ৫৩টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জাপানি ভাষা ও বিশেষায়িত ট্রেডে প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি এবং প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এমপি।
সভায় জানানো হয়, নবগঠিত সরকারের নির্বাচনী ইশতেহারে প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট ২০টি কার্যক্রম রয়েছে। গতকাল ২১ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার অনুবৃত্তিক্রমে আজকের এই সভাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী জাপানে জনশক্তি প্রেরণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন। বর্তমানে বাংলাদেশে প্রায় ২.৩ মিলিয়ন অতিরিক্ত যুব শ্রমশক্তি রয়েছে, যাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় গুরুত্বের সাথে আলোচনা করা হয় যে, বাংলাদেশ এখন আর শুধু অদক্ষ শ্রমিক সরবরাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জাপানের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ট্রেডে প্রশিক্ষণ দিতে আগে নির্ধারিত ৩৩টি টিটিসির সাথে নতুন আরও ২০টি যুক্ত করে মোট ৫৩টি টিটিসি-তে কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। জাপানি ভাষা শিক্ষকের অপ্রতুলতা দূর করতে দ্রুত নতুন শিক্ষক নিয়োগের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া দেশের ২০০টি বেসরকারি ট্রেনিং সেন্টার এবং রিক্রুটিং এজেন্সিগুলোর সহযোগিতা নিয়ে কীভাবে এই প্রক্রিয়া আরও গতিশীল করা যায়, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য দেশের তুলনায় জাপানকে অগ্রাধিকার দিয়ে বাজার ধরতে আগামী ৭ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর সমীপে পেশ করা হবে। কাজের অগ্রগতি পর্যালোচনায় আগামী দুই কর্মদিবস পর পুনরায় ফলোআপ সভা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে আগামী পরশু একটি মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের লক্ষ্য নির্বাচনী ইশতেহারের সফল বাস্তবায়ন। জাপানের বাজার ধরতে হলে আমাদের কর্মীদের দক্ষতা ও ভাষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে এই জাতীয় কর্মসূচি এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন