admin

প্রকাশিত: 5:38 AM, June 24, 2026

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন: জাহাঙ্গীরনগরে দেদারছে টিলা কাটছে হাফিজ মেম্বার ও তার সিন্ডিকেট

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন: জাহাঙ্গীরনগরে দেদারছে টিলা কাটছে হাফিজ মেম্বার ও তার সিন্ডিকেট

সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা হচ্ছে পাহাড় ও টিলা।

স্থানীয়দের অভিযোগ, ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) হাফিজের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এলাকাবাসীর কাছে তিনি এখন ‘টিলাকাটা হাফিজ মেম্বার’ নামেই পরিচিতি পেয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, প্রতিটি টিলা কেটে মাটি বিক্রি করে এই চক্রের দৈনিক আয় প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা। দিনের পর দিন টিলা থেকে মাটি কেটে ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচার করা হলেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। প্রশাসনের বিভিন্ন বিভাগকে ‘ম্যানেজ’ করে এই অবৈধ ব্যবসা চালানো হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

অনুসন্ধানে ও স্থানীয়দের অভিযোগে জানা গেছে, হাফিজ মেম্বারের এই টিলাকাটা সিন্ডিকেটের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে ড্রাইভার মিনাল, মতিন মিয়া, বিরাজুল, মুহিবুর, শ্রমিক ইকবাল, রাজু মিয়া ও রুবেল মিয়াসহ বেশ কয়েকজন। এই চক্রটি পাহাড় কাটার পাশাপাশি এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া সাধারণ জনগণের সাথে অসৌজন্যমূলক আচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে।

সরেজমিনে ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সামনে বর্ষা মৌসুম হওয়ায় এই পাহাড় ও টিলা কাটার কারণে এলাকায় মারাত্মক পাহাড় ধস, ভূমিক্ষয় ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি চরম আকার ধারণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড় কাটা নিয়ে এলাকায় সবাই কথা বলছে, সংবাদ মাধ্যমেও খবর আসছে। কিন্তু রহস্যজনক কারণে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের এই নীরবতা মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এদিকে টিলাকাটার বিষয়ে অভিযুক্ত হাফিজ মেম্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে এবং টিলাকাটার সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

পরিবেশবিদদের মতে, পাহাড় ও টিলা কাটা শুধু সুনির্দিষ্ট কোনো এলাকার সমস্যা নয়, এটি পুরো অঞ্চলের পরিবেশগত ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি। বাংলাদেশ পরিবেশ আইন অনুযায়ী পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

এলাকাবাসীর এখন একটাই দাবি পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন