admin

প্রকাশিত: 8:05 AM, August 5, 2026

জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, মানবিকতা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: অধ্যক্ষ মো. ফয়জুল হক

জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, মানবিকতা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: অধ্যক্ষ মো. ফয়জুল হক

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে দিবসটির মূল কর্মসূচি শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা ওসমান গনি এবং পবিত্র গীতা পাঠ করেন প্রভাষক জুঁই রানী তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ সিনিয়র প্রভাষক কাজী সাখাওয়াত হোসেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র উপস্থাপন করেন আইসিটি বিভাগের প্রভাষক খায়রুল আলম উত্তম। প্রভাষক মাহবুবর রহমান ও প্রভাষক পিয়াব্রত কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছে। এই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং জাতীয় ঐক্য অটুট রেখে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও সৃজনশীলতার পাশাপাশি সততা, সহমর্মিতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। অধ্যক্ষ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি সচেতন ও মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা পর্বে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী সেঁজুতি দে সৃষ্টি ও নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া বাহার ইমু। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রাথমিক শাখার সিনিয়র শিক্ষিকা তমালিকা তালুকদার তমা, বাংলা বিভাগের প্রভাষক পারমিতা রায়, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অধ্যক্ষ মো. ফয়জুল হক।

রচনা প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে একাদশ শ্রেণির রাফিন আহমেদ চৌধুরী, ইন্টারমিডিয়েট গ্রুপে নবম শ্রেণির ফিজা সিদ্দিকী এবং জুনিয়র গ্রুপে সাজেরাতুল মুনতাহা আলম চৌধুরী প্রথম স্থান অধিকার করেন। কবিতা আবৃত্তিতে বিভিন্ন গ্রুপে নুসরাত জাহান চৌধুরী মিম, সুরাত আনাম চৌধুরী, ফিজা সিদ্দিকী, মো. রাফিন আহমেদ চৌধুরী ও নাফিসা নুজহাত চৌধুরী বিজয়ী হন। এছাড়া প্রাথমিক শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ফয়সাল আহমেদ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার