admin

প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আবারও বিপ্লবের প্রস্তুতি নিতে হবে

জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আবারও বিপ্লবের প্রস্তুতি নিতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লবের শহীদ ও গাজীদের রক্তের সাথে বেঈমানী করে কেউ স্বাধীন বাংলার মসনদে টিকে থাকতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষে প্রয়োজনে বাংলার তৌহিদী জনতা আবারও রক্ত ঝরাতে প্রস্তুত রয়েছে। তিনি জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে দেশবাসীকে আরেকটি বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখা আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমরান হোসেন ও সহ-সেক্রেটারি হাফিজ মিছবাহ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসাইন খাঁন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন এবং জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। জুলাই সনদ কোনো আপসের দলিল নয়, এটি জনগণের আকাঙ্খার প্রতিফলন। যারা এই সনদের বিরোধিতা করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ফয়জুল্লাহ বাহার, সহ-সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. আব্দুন নুর ও মাওলানা ফয়েজ আহমেদ, জেলা শিবিরের সাবেক সেক্রেটারি সাংবাদিক আনোয়ার হোসাইন, সাবেক উপজেলা আমীর মাস্টার মনজুর আহমদ এবং কর্মপরিষদ সদস্য মাওলানা নেছার আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি নজরুল ইসলাম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, বর্তমান সেক্রেটারি বোরহান উদ্দিন, জামায়াত নেতা গিয়াস উদ্দিন ও আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ইসলামী সমাজ বিনির্মাণ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা কর আইনজীবী সমিতির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা: স্মার্ট কর ব্যবস্থা গঠনে আইনজীবীদের ভূমিকা অপরিসীম: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা: স্মার্ট কর ব্যবস্থা গঠনে আইনজীবীদের ভূমিকা অপরিসীম: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা

কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর

কোম্পানিগঞ্জে প্রকাশ্যে ঘুরছে সাজাপ্রাপ্ত আসামি গিয়াস, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ

কোম্পানিগঞ্জে প্রকাশ্যে ঘুরছে সাজাপ্রাপ্ত আসামি গিয়াস, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে: চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে: চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ

সিলেট ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের বিরুদ্ধে চেকপোস্টে ভয়ভীতি প্রদর্শন করে ট্রাক ও পিকআপ চালকদের কাছ থেকে অবৈধভাবে

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎‎’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে