admin
প্রকাশিত: 2:54 PM, May 6, 2026
জৈন্তাপুর প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো জৈন্তাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচন। ভোটে সভাপতি পদে গোলাম সরওয়ার বেলাল এবং সাধারণ সম্পাদক পদে দুলাল হোসেন রাজু নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১০টায় ঘোষণা করা হয় ফলাফল। সভাপতি পদে দৈনিক সংগ্রাম-এর গোলাম সরওয়ার বেলাল জয়লাভ করেন। এ পদে তাঁর প্রতিদ্ব›দ্বী ছিলেন দৈনিক খবর-এর ফয়েজ আহমদ।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন বাংলা টিভির দুলাল হোসেন রাজু; তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন শাহজাহান কবির খাঁন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি আব্দুল হালিম (দৈনিক শ্যামল সিলেট), সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ শোয়েব উদ্দিন (দৈনিক নয়া দিগন্ত), প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহ (আরটিভি)। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহেদ আহমদ ও দেলোয়ার হোসেন।
মঙ্গলবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলতাফুর রহমান। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ইলিয়াস উদ্দিন লিপু।
নির্বাচন পরিচালনাকালে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর ড. কুদরত উল্লাহ বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক সাব্বির আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও ইউপি সদস্য হারুনুর রশিদ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি নাজিম আহমদ, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন নতুন কমিটির নেতৃত্বে জৈন্তাপুর প্রেসক্লাব আরও গতিশীল, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার