admin
প্রকাশিত: 4:41 PM, March 30, 2026
স্টাফ রিপোর্টার:
ঝড়ে ক্ষতিগ্রস্ত লালদিঘিরপাড় হকার্স মার্কেট এলাকার অস্থায়ী বাজার (হকার্স শেড) পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল রবিবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক ক্ষতিগ্রস্ত শেডগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দেন। তিনি বলেন, সিলেট নগরের বিভিন্ন রাস্তা ও ফুটপাতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করেন। এতে যেমন যানজট সৃষ্টি হয়, তেমনি নগরের সৌন্দর্যও ক্ষুণ্ন হয়। এ সমস্যা সমাধানে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য লালদিঘিরপাড় হকার্স মার্কেটের খালি জায়গায় অস্থায়ীভাবে শেড নির্মাণ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের সহযোগিতায় ব্যবসায়ীরা এখানে বিনা খরচে ব্যবসা পরিচালনা করছেন এবং তাদের বিদ্যুৎ বিলও সিটি কর্পোরেশন বহন করছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আকস্মিক ঝড়ে শেডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়ীদের কিছু মালামাল নষ্ট হয়েছে। দ্রুত সংস্কারের মাধ্যমে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি কালীঘাটের দিকে একটি বিকল্প রাস্তা বের করা এবং ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিশ্চিত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সিসিকের নিজস্ব আয় অত্যন্ত সীমিত। নগরের মাত্র ৩০ শতাংশ বাড়ির মালিক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেন। এই আয় দিয়ে একটি আধুনিক নগর গড়ে তোলা সম্ভব নয়। তাই সকলকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদান এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।
গ্রিন ও ক্লিন সিটি গড়ার লক্ষ্যে তিনি নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ হকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে
জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ
সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং
মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ