admin

প্রকাশিত: 1:05 PM, April 21, 2026

টাইম টিভিকে ড. মোমেন শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না

টাইম টিভিকে ড. মোমেন শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না

সিলেটের সংবাদ ডেস্ক:

হাসিনা সরকারের নানা ভুল অকপটে স্বীকার করেছেন সাবেক পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বলেছেন- ‘সরকার সরকারি কর্মচারীর ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ে, ওরা যা বলে তাই। একজন মন্ত্রী হিসেবে কিংবা এমপি হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার সুযোগ আমাদের সীমিত হয়ে গেল।’ স¤প্রতি যুক্তরাস্ট্র ভিত্তিক টাইম

টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। এ সময় তিনি স্বীকার করেছেন জনগনের সঙ্গে সম্পৃক্ততা কমে যাওয়া ও চাঁদাবাজি এ দুটো বিষয় ছিলো তৎকালীন সরকারের ভুল। সাক্ষাৎকারে যুক্তরাস্ট্রে বসবাস করা ড. একে আব্দুল মোমেন বলেন- ‘প্রধানমন্ত্রী মাঝেমধ্যে কোন জায়গায় বড় বক্তৃতা দেন, আমরা দূরে চেয়ারে বসে থাকি আর শুনি।

তারপরে যখন উনি বক্তৃতা শেষ করেন তখন আমরা রাজনীতিবিদরা উনার সঙ্গে কথা বলার জন্য সামনে অগ্রসর হলে এসএসএফ লোক ২৫ ফিট দূরে দূর দূর করে সরিয়ে দেয়। তার ফলে আমরা যা কিছু ফিল করি, এই চাঁদাবাজি, এই করাপশন পাবলিক কী মনে করছে সেটা বলার সুযোগ আমাদের কমে গেল। তো আমার মনে হয়- আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে দুটো। একটি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমানো বা কমে গেছে, আর আরেকটি হলো আমাদের অনেক বিভিন্ন শ্রেণীর নেতারা এই চাঁদাবাজিতে মুখ্য হয়ে গেলেন।’ সিলেট এয়ারপোর্টের কাজের কথা তুলে ধরে তিনি বলেন- ‘এয়ারপোর্ট হবে তিন বছরে, তিন বছর পার হয়ে গেছে ১০ শতাংশ কাজ হয়নি। এর মূল কারণ হচ্ছে আপনার দুর্নীতি।

এরা দেরি করলে পরে ওটার পয়সা বাড়ে, তখন ওটা পয়সা যা অধিকত দেয়া হয় ৮০ শতাংশ খেয়ে ফেলে। সুতরাং তাদের চিহ্নিত করে আপনার আমি বলেছিলাম যে পিডি হবে যে সে যদি অনটাইম প্রজেক্ট শেষ না করে তার ডিমোশন হবে, চাকরি যাবে যদি রিজনেবল গ্রাউন্ড না থাকে। এইগুলো কয়েকটা এক্সাম্পল।’ মোমেন বলেন- ‘কোটা সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা হলো যে আওয়ামী লীগ নীতিগতভাবে এই কোটা রেশনালাইজেশনে পরিবর্তন চায়। আমাদের অনেক সহকর্মীরা এই নাতি-ফাতি ওগুলোর জন্য কোটা রাখার কোন পক্ষেই না। কিন্তু আমরা এইজন্য পরিবর্তন চেয়েছি এবং এটা নীতিগতভাবেও আওয়ামী লীগ গ্রহণ করেছে। কিন্তু কোথায় লয়াররা কী একটা কেস ফেস করে। আমি বললাম কোর্টের রায় দেওয়ার কেস না এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অনিয়মের বিষয় জানিয়েছেন বলে তিনি জানান- ‘ব্যাংকিং ক্ষেত্রে যে একটা নৈরাজ্য, ব্যাংকিংয়ে দুই একটা লোক লাভবান হতেৃ যারা এমন লোক এরা ব্যবসায়ী, আমি চিনি না ওদের। এরা আওয়ামী লীগের লোক না। যেমন নামটা শুনেন এস আলমের কাহিনী। এস আলম সাহেব কি একবার জাতীয় পার্টি, একবার বিএনপি, একবার জামাত এইসব। উনি ব্যবসায়ী লোক। তাকে তার জন্য কারা দিল? সামরিক বাহিনী তারে প্রটেক্ট দিল। সবগুলোই সামরিক বাহিনী। আমরা এগুলো কিছুই জানি না। এই যে প্রটেকশন দিল তাকে, সে ব্যাংক-ট্যাং লুট করলো, দখল করলো ও সবই তো আপনার আমাদের উর্দি পড়া লোকের কারণে। আমাদের কোন ইনপুট নাই এখানে।’ মোমেন বলেন- ‘কোন রাজনীতিবিদ করাপশন করতে পারে সরকারি কর্মচারীর সহযোগে, একা পারে না। কারণ প্রজেক্টের টাকা, টাকার ডিসপার্সমেন্ট অফিসাররা করে। তখন আপনাকে অফিসারের সঙ্গে একটা আতাত করতে হবে। অনেক নিচে নামতে হবে তার সঙ্গে বলতে হবে যে তুমি এটাতে টাকা খাও এর থেকে অত অংশ আমাকে দাও।’


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও