admin

প্রকাশিত: 5:32 PM, October 4, 2026

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন বিষয়ে উত্থাপিত অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের লক্ষ্যে লিখিত বক্তব্য, প্রয়োজনীয় নথিপত্র ও প্রমাণাদি দাখিল করা হয়েছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে নির্ধারিত সময় অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়, পূর্ব শাহী ঈদগাহ, সিলেটে উপস্থিত হয়ে তদন্তকারী কর্মকর্তার কাছে এসব নথিপত্র দাখিল করেন স্থানীয় বাসিন্দা মো. আমিরুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশন, সিলেটের ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের তদন্ত-সংক্রান্ত নোটিশের পরিপ্রেক্ষিতে এ লিখিত বক্তব্য ও তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। নোটিশে হযরত শাহপরান (রহ.) ওয়াকফ এস্টেটের বর্তমান মোতওয়াল্লীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য, নথি ও প্রমাণসহ উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছিল।
দাখিলকৃত নথিতে অভিযোগ/ট্র্যাকিং নং-১৮৮৫৭৪৯৫১১০০০২ উল্লেখ রয়েছে। দাখিল করা লিখিত বক্তব্যে বর্তমান মোতওয়াল্লী সৈয়দ মামুনুর রশিদের নিয়োগ ও দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি নথি যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।
এর মধ্যে নিয়োগের মূল আদেশ, নিয়োগের তারিখ ও মেয়াদ, অনুমোদন, নবায়ন, দায়িত্ব পালনের ধারাবাহিকতা এবং দায়িত্ব পরিবর্তন বা পদত্যাগ-সংক্রান্ত কোনো নথি থাকলে তা পরীক্ষা করার আবেদন করা হয়েছে।
এ ছাড়া ২৭ সেপ্টেম্বর ১৯৭৮ তারিখের একটি পদত্যাগপত্র/নথি-এর উল্লেখ করে সেটির মূল উৎস, তারিখ, স্বাক্ষর, সত্যতা এবং পরবর্তী প্রশাসনিক বা আইনগত কার্যক্রমের সঙ্গে এর কোনো প্রাসঙ্গিকতা রয়েছে কি নাÑতা সংশ্লিষ্ট মূল রেকর্ডের মাধ্যমে যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পূর্ববর্তী সরকারি নথি ও রিট পিটিশন নং–৬৪৮৬/২০১৪-এর প্রাসঙ্গিক রেকর্ড প্রয়োজন অনুযায়ী পর্যালোচনার আবেদন করা হয়েছে।
ওয়াকফ এস্টেটের আর্থিক কার্যক্রম যাচাইয়ের জন্য ব্যাংক স্টেটমেন্ট, ক্যাশবুক, লেজার, আয়-ব্যয়ের রেজিস্টার, রসিদ বই, দান-অনুদানের হিসাব, মানত-নজরানা, দোকান ও স্থাপনার ভাড়া-ইজারা এবং অন্যান্য আয়ের উৎসের নথি পরীক্ষা করার আবেদন করা হয়েছে।
দাখিলকৃত বক্তব্যে ২০২৪ ও ২০২৫ সালের আয় হিসেবে ৫৪,৫৫,৪৬৫ টাকা প্রদর্শিত হওয়ার তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট হিসাবের সঙ্গে ব্যাংক ও হিসাব সংক্রান্ত নথির সামঞ্জস্য যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট হিসাব নিরীক্ষার আওতায় আনার বিষয়টিও বিবেচনার জন্য বলা হয়েছে। দরগাহের দানবাক্সের সংখ্যা ও অবস্থান, সিল ও চাবি সংরক্ষণ, দানবাক্স খোলার প্রক্রিয়া, অর্থ গণনা, গণনার রেজিস্টার, রসিদ এবং ব্যাংকে অর্থ জমা দেওয়ার রেকর্ড যাচাইয়ের আবেদন করা হয়েছে।
প্রাসঙ্গিক রেকর্ড সংরক্ষিত থাকলে সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ, ব্যাংক জমার চালান এবং অন্যান্য আর্থিক বা ডিজিটাল রেকর্ডও প্রয়োজন অনুযায়ী পর্যালোচনার অনুরোধ জানানো হয়েছে।
এস্টেটের জমি, দোকান, ভবন ও অন্যান্য ওয়াকফ সম্পত্তির তালিকা সরকারি ভূমি ও ওয়াকফ রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখার আবেদন করা হয়েছে। কোনো সম্পত্তি ব্যবহার, নির্মাণ, ভাড়া, ইজারা বা অন্য কোনো ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন, চুক্তি বা আইনগত ভিত্তি ছিল কি নাÑতা সংশ্লিষ্ট সরকারি নথি ও প্রয়োজনীয় সরেজমিন তদন্তের মাধ্যমে যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।
দাখিলকৃত বক্তব্যে শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট সংক্রান্ত বিভিন্ন সময়ের সরকারি নথি, প্রশাসনিক স্মারক, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম বর্তমান তদন্তে বিবেচনার অনুরোধ করা হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের ১৭ অক্টোবর ২০২৪ তারিখের স্মারক নং-০৫.৪৬.৯১০০.০০৮.৩৭.০০১.২৪.১৮৮৪-এর উল্লেখ রয়েছে।
এছাড়া ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ২৪ ডিসেম্বর ২০১৩ তারিখের স্মারক নং–১৬৫(৩)-এর মাধ্যমে গঠিত বা সম্পৃক্ত পূর্ববর্তী পরিচালনা কমিটির কার্যক্রম ও সংশ্লিষ্ট নথিও প্রয়োজন অনুযায়ী পর্যালোচনার আবেদন করা হয়েছে।
ওয়াকফ এস্টেটের ব্যবস্থাপনা ও আর্থিক বিষয় নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদ ও প্রচারিত ভিডিও প্রতিবেদনও প্রয়োজন অনুযায়ী তদন্তের সহায়ক উপাদান হিসেবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
তবে এসব প্রতিবেদন বা ভিডিওতে প্রকাশিত বক্তব্যকে সরাসরি প্রমাণিত ঘটনা হিসেবে গ্রহণ না করে মূল ভিডিও, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, সরকারি নথি এবং অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণের সঙ্গে মিলিয়ে যাচাই করার আবেদন করা হয়েছে।
লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিলের সময় ওয়াকফ এস্টেটের ভবিষ্যৎ ব্যবস্থাপনার বিষয়ে প্রউপস্থাপনস্তাবিত ২৫ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটির স্থানীয় সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা প্রস্তাবিত কমিটি, এস্টেটের ব্যবস্থাপনা এবং স্থানীয়ভাবে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তদন্তকারী কর্মকর্তার কাছে নিজ নিজ বক্তব্য ও মতামত


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও