admin
প্রকাশিত: 5:05 PM, October 4, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমবারের মতো সিলেটের আবাসন ও নগরায়ণসংশ্লিষ্ট সব অংশীজনকে একই প্ল্যাটফর্মে এনে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।
গতকাল শনিবার সিউক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় আগামী ৫ অক্টোবর সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী দিবসটি উদযাপন করা হবে।
সিলেটে এর আগে গণপূর্ত বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হলেও এবারই প্রথম সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয়ে দুই দিনব্যাপী বৃহৎ পরিসরে দিবসটি উদযাপন করছে। এবারের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে রিকাবীবাজার স্টেডিয়াম-সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।
৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ১১টায় অনুষ্ঠিত হবে প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা। দুপুর ১টায় উদ্বোধন করা হবে ইলেকট্রনিক নির্মাণ অনুমোদন ব্যবস্থা। সকাল সাড়ে ১১টা থেকে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আবাসন ও নগরায়ণবিষয়ক ভাবনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল, নগরায়ণ ও আবাসনবিষয়ক মডেল এবং আলোকচিত্র প্রদর্শনী।
৬ অক্টোবর সকাল ১০টায় পরিবেশ সুরক্ষায় আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় টেকসই নগরায়ণ ও আবাসনবিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১২টায় ভাবনা ও আলোকচিত্র প্রতিযোগিতার চূড়ান্ত মূল্যায়ন এবং বিকেল সাড়ে ৪টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে। বিকেল ৫টায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হবে।
তরুণ প্রজন্মকে পরিকল্পিত নগরায়ণে উৎসাহিত করতে চিত্রাঙ্কন, আবাসনবিষয়ক ভাবনা প্রতিযোগিতা, মডেল ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে নগরায়ণসংশ্লিষ্ট ৩০টিরও বেশি ভাবনা জমা পড়েছে। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
নাগরিক সেবা সহজীকরণের অংশ হিসেবে উদ্বোধন করা হবে ইলেকট্রনিক নির্মাণ অনুমোদন ব্যবস্থা। এর মাধ্যমে ঘরে বসেই আবেদন জমা দেওয়া ও আবেদনের অগ্রগতি অনুসরণের সুযোগ থাকবে। এর সঙ্গে প্রবাসীদের জন্য ‘প্রবাসী এক্সপ্রেস সেবা’ যুক্ত থাকবে। এর মাধ্যমে এক মাসের মধ্যে প্রবাসীদের নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সিউক চেয়ারম্যান বলেন, সিলেটের পরিকল্পিত বিকাশে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। সবাইকে সঙ্গে নিয়েই তারা এগিয়ে যেতে চান।
হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন
দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি
সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া
সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম
বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের
সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও