admin

প্রকাশিত: ৫:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান লড়াই ১৫ই ফেব্রুয়ারি

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত-পাকিস্তান লড়াই ১৫ই ফেব্রুয়ারি

অনুমিতভাবেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে থাকছে ভারত ও পাকিস্তান। ইএসপিএনক্রিকইনফোর খবর, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে আগামী ১৫ই ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। এশিয়া কাপের ফাইনালের বিতর্কিত ঘটনার পর এবারই প্রথম একে অপরের বিপক্ষে খেলবে ভারত-পাকিস্তান।

এবারের সীমিত সংস্করণের বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। প্রতিবেদনে জানা যায়, ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, নেদারেল্যান্ডস ও নামিবিয়া। ৭ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম ম্যাচে নামবে ভারতীয়রা। পরদিন ১২ই ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া, ১৫ই ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান ও ১৮ই ফেব্রুয়ারি আহমেদাবাদে ডাচদের সঙ্গে খেলবে তারা। প্রতিদিন গ্রুপ পর্বের তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এবারের আসর চলবে ৮ই মার্চ পর্যন্ত। নিজেদের সব ম্যাচগুলো কলম্বো অথবা ক্যান্ডিতে খেলবে পাকিস্তান। ২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ব্যবহৃত কাঠামোর মতোই হবে এবারের ফরম্যাটও। ২০ দল ভাগ হবে চার গ্রুপে, যেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দু’টি দল পর্বে উত্তীর্ণ হবে সুপার এইটে। সেই আটটি দলকে আবার চারটি করে ভাগ করা হবে দু’টি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’দল দল টিকিট পাবে সেমিফাইনালের। এরপর ফাইনাল।

ভারত যদি সুপার এইট নিশ্চিত করতে পারে, তবে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আহমেদাবাদ, চেন্নাই এবং কলকাতায়। তারা সেমিফাইনালে উঠলে ভেন্যু রাখা হয়েছে মুম্বাইয়ে। দ্বিতীয় সেমিফাইনালের জন্য ভেন্যু হিসেবে কলম্বো বা কলকাতাকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে আইসিসি। এটি নির্ভর করছে শ্রীলঙ্কা বা পাকিস্তান পরবর্তী রাউন্ডে উঠছে কি না, তার ওপর। ফাইনাল ম্যাচটি নির্ধারিত হয়েছে আহমেদাবাদে। তবে পাকিস্তান যদি ফাইনালে ওঠে, সেক্ষেত্রে কলম্বোতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল: ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন ‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।