admin
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য আনন্দ মিছিলটি পরবর্তীতে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন-এর যৌথ পরিচালনায় আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী যুবদলকে মাঠপর্যায়ে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। এই দূরদর্শী সিদ্ধান্তের জন্য আমরা সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে আমাদের প্রিয় জননেতা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
তাঁরা বক্তব্যে আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের কায়দায় অপপ্রচার চালিয়ে তাঁদের বিরুদ্ধে রাজপথের আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে যুবদলের এই নতুন কমিটি ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বলিষ্ঠ দিকনির্দেশনায় এবং এই পূর্ণাঙ্গ কমিটির যোগ্য নেতৃত্বে আগামী দিনে দেশের আপামর যুবসমাজ ঐক্যবদ্ধ হবে। জনগণের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যেকোনো আন্দোলন আগামীতে রাজপথে আরও বেগবান, তীব্র ও সফল হবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, কেন্দ্রীয় যুবদলের এই নতুন কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং রাজপথের যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় সিলেট যুবদল অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।
বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব প্রমুখ।
পাশাপাশি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল, রাহীম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ ও মাহবুবুর রহমানকে অন্তর্ভুক্ত করায় জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। আনন্দ মিছিলে জেলা ও মহানগর যুবদল, বিভিন্ন থানা, ওয়ার্ড, উপজেলা, পৌরসভা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে
* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই
স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে
* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও
স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট