admin

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

তারেক রহমানের আগমনে জমিয়তে উলামায়ে ইসলাম জেলা ও মহানগরের প্রচার মিছিল

তারেক রহমানের আগমনে জমিয়তে উলামায়ে ইসলাম জেলা ও মহানগরের প্রচার মিছিল

বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে কেন্দ্র করে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই আগমনকে স্বাগত জানিয়ে গতকাল মঙ্গলবার নগরীতে প্রচার মিছিল বের করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহ.) ১২ দলীয় জোটের অংশ সিলেট জেলা ও মহানগর।

গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা শায়খ খলিলুর রহমানের সভাপতিত্বে ও মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা তোফায়েল আহমদ উসমানীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মাওলানা নুরুল হক বিশ্বনাথী।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম লংপুরী, সহ-সভাপতি মাওলানা শায়েখ শরিফ খাঁ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল করিম হক্কানী, মহানগরের যুগ্ম সম্পাদক মাওলানা ওয়ারিছ উদ্দিন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মকবুল হোসেন, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার কবির, শাহপরাণ থানা জমিয়তের সদস্য সচিব মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সিলেটের মাটি ও মানুষের সাথে শহীদ জিয়ার পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর। বৃহস্পতিবারে জননেতা তারেক রহমানের এই আগমণ কেবল একটি সাধারণ সফর নয়, বরং এটি দেশের গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াইয়ে এক নতুন জোয়ার সৃষ্টি করেছে।


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল আজ

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল আজ

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে

শনিবার সিলেট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শনিবার সিলেট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

স্টাফ রিপোর্টার: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে দেশব্যপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

সিলেটের সংবাদ ডেস্ক: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা থেকে চার টাকা বৃদ্ধি পেয়ে ১৯৯ টাকায় বিক্রি হবে

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময়

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে চরম আকারে বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তুরস্কের

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব