admin

প্রকাশিত: ৭:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

বালাগঞ্জ প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জে চরম আকারে বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। এতে একদিকে তীব্র গরম, অপরদিকে বিদ্যুৎ না থাকায় চরম কষ্টে আছে মানুষ। বিদ্যুৎ-সংশ্লিষ্টদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত টানা সাতদিন বালাগঞ্জে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় ক্ষোভে ফুঁসছেন উপজেলাবাসী।

প্রাকৃতিক দুর্যোগের কথা বলে ইচ্ছা করেই দিনের পর দিন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সাতদিন বিদ্যুৎহীন থাকায় পুকুর বা নদীর পানি খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। বালাগঞ্জে বিগত একমাস ধরে বিদ্যুতের লোডশেডিং শুরু হলে দিনে বা রাতে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে তিন-চার ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে।

বিদ্যুতের এমন বিপর্যয়ে বিগত দিনের সব রেকর্ড অতিক্রম করেছে বলে অনেকেই মন্তব্য করেছেন। ধান মাড়াই-ঝাড়াইয়ে কৃষকরা পড়েছেন বিপাকে। চলমান এসএসসি পরীক্ষার্থীরা এই পরিস্থিতির অন্যতম বড় ভুক্তভোগী। এদিকে, এই অঞ্চলে লোডশেডিংয়ের পাশাপাশি তীব্র তাপদাহে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ির জিনিসপত্র নষ্ট হচ্ছে, মানুষজনকে তীব্র কষ্ট ভোগ করতে হচ্ছে। রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকার ফলে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। তীব্র লোডশেডিংয়ে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারগুলোতে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। করাত কল, ধান, আটাসহ মসলা ভাঙার মিলগুলো বন্ধ রয়েছে। বেশি লোকসানে পড়েছেন বিদ্যুৎনির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা।

নিয়মিত বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি ও দোকানপাটে রক্ষিত ফ্রিজের মালামাল নষ্ট হয়ে গেছে বলে অনেকে অভিযোগ করেন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বালাগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম আশরাফ হায়দার বলেন, প্রাকৃতিক দুর্যোগে সাতদিন উপজেলার একাধিক এলাকায় বিদ্যুৎ দেয়া সম্ভব হয়নি। দিনের বেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিভিন্ন অংশে কাজ করায় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সাময়িক বন্ধ থাকে। আর চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় রাতে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।ও পাননি ক্রেতারা


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল আজ

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল আজ

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে

শনিবার সিলেট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শনিবার সিলেট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

স্টাফ রিপোর্টার: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে দেশব্যপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

সিলেটের সংবাদ ডেস্ক: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা থেকে চার টাকা বৃদ্ধি পেয়ে ১৯৯ টাকায় বিক্রি হবে

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময়

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে চরম আকারে বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তুরস্কের

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব