admin
প্রকাশিত: 4:58 PM, February 23, 2026
সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর পরিবারের উদ্যোগে ও সি এম ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের বাউরভাগ গ্রামে খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার মোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব চুনু মিয়ার স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক। তিনি তার বক্তব্যে বলেন, “মরহুম চুনু মিয়া চেয়ারম্যান থাকাকালীন মোগলাবাজারবাসীর অকৃত্রিম সেবা করে গেছেন। তিনি ছিলেন এই অঞ্চলের মাটি ও মানুষের প্রকৃত সেবক। তাঁর উত্তরসূরীরাও একইভাবে জনকল্যাণে কাজ করে যাচ্ছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।” দেশের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন হবে।
ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মঞ্জু।
মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, লন্ডন মহানগর বিএনপির বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বী কাজী ছলিমুল ফারুক, আব্দুল খালিক, আতিকুর রহমান, সুজা মিয়া, হাজী নামর আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— শাহ মাহমুদ আলী, আব্দুল্লাহ আল মতি, মিনার হোসেন লিটন, আব্বাস আলী, মিফতাউল কবির মিফতা ও নুরুল আমিন প্রমুখ।
মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং মরহুম আলহাজ্ব চুনু মিয়ার আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাউরভাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজির ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ হাসান আহমদ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট