admin
প্রকাশিত: 2:56 PM, March 12, 2026
স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ১৭ মাসের প্রতীক্ষা আর জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পুনর্গঠনের মধ্য দিয়ে আজ বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ২০০৬ সালের পর এই প্রথম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারি দলের আসনে বসছে বিএনপি। অন্যদিকে, সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। স্পিকারের শূন্য চেয়ার আর বহুমুখী চ্যালেঞ্জ সামনে রেখেই শুরু হচ্ছে এই ঐতিহাসিক সংসদীয় যাত্রা।
সংসদ সচিবালয় জানিয়েছে, চিরাচরিত রেওয়াজ ভেঙে আজকের অধিবেশন শুরু হবে কিছুটা ভিন্নভাবে। শুরুতে স্পিকারের চেয়ার শূন্য থাকবে। বিধি মোতাবেক একজন প্রবীণ সংসদ সদস্যের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে এবং তাঁর পরিচালনাতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর রাষ্ট্রপতি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করাবেন। শপথ গ্রহণ শেষে পুনরায় অধিবেশন বসলে শোক প্রস্তাব ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে সংসদ নেতার দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসন এবং তাদের মিত্র দলগুলো (এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি) মিলিয়ে মোট ৭৭ জন সংসদ সদস্য নিয়ে বিরোধী জোট গঠন করেছে। জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন।
‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিধান থাকলেও এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারি দল থেকে জামায়াতকে এই পদের প্রস্তাব দেওয়া হলেও তারা সরাসরি সম্মতি জানায়নি। জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তাঁরা জুলাই সংস্কারের পূর্ণ বাস্তবায়ন চান এবং সেই আলোকেই পাওনা বুঝে নিতে আগ্রহী। তবে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে পজিটিভ রেসপন্স পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
অধিবেশনের অন্যতম প্রধান কাজ হবে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন ও যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটি গঠন। তবে প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী দল জামায়াতে ইসলামী বর্তমান রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাঁর ভাষণের বিরোধিতা করেছে।
অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাবে বিশেষভাবে স্মরণ করা হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের। তাঁদের ত্যাগ ও অবদান নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে।
৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত সংসদ ভবন দ্রুত সংস্কার করে অধিবেশনের উপযোগী করা হয়েছে। ডিএমপি থেকে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ও সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ১৫ মার্চ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হবে। এরপর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩ দিনের বিরতি দিয়ে ২৯ মার্চ থেকে পুনরায় অধিবেশন চলার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে
জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ
সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং
মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ