admin

প্রকাশিত: 2:40 PM, November 2, 2026

দক্ষিণ সুরমায় জাতীয় যুব দিবস উদযাপন ৪ উদ্যোক্তাকে ২ লাখ ৯০ হাজার টাকার ঋণ বিতরণ

দক্ষিণ সুরমায় জাতীয় যুব দিবস উদযাপন ৪ উদ্যোক্তাকে ২ লাখ ৯০ হাজার টাকার ঋণ বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুবকদের বক্তব্য এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আগ্রহী উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

গতকাল রবিবার সকালে দক্ষিণ সুরমায় উপজেলা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ এমদাদুল হক শরীফ।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল রানা। অফিসারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রোমান মিয়া।

এ সময় প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কুলসুমা খানম জ্যোতি, আত্মকর্মীদের পক্ষ থেকে ইবাদুল হক, সফল উদ্যোক্তার পক্ষ থেকে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল আহাদ শাহীন এবং যুব সংগঠনের প্রতিনিধির বক্তব্য রাখেন বৈশাখী যুবক কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ। এ সময় ৪ জন উদ্যোক্তার মধ্যে মোট ২ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

ঋণপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন- জারিফ হাসান মাহির, এগ্রোফার্ম প্রকল্পে ১ লাখ টাকা। ইবাদুল হক, ভগতিপুর মৎস্য প্রকল্পে ৬০ হাজার টাকা। অমিত কুমার চন্দ্র, কম্পিউটার প্রকল্পে ৫০ হাজার টাকা। সম্পা দাশ, সবজি চাষ প্রকল্পে ৮০ হাজার টাকা। ঋণ বিতরণের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ: মহাপরিচালক

সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ: মহাপরিচালক

সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি

জিয়া শিশু-কিশোর সংগঠন মহানগর যুগ্ম আহ্বায়ক ফাহিমের উপর হামলার নিন্দা

জিয়া শিশু-কিশোর সংগঠন মহানগর যুগ্ম আহ্বায়ক ফাহিমের উপর হামলার নিন্দা

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের

চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল

ওসমানীনগরে ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি লুনা

ওসমানীনগরে ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি লুনা

স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোর উদ্বোধন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ

গোয়াইনঘাটে ‘দিলদার হোসেন সেলিম টেকনিক্যাল কলেজ’ চালুর জোরালো দাবি

গোয়াইনঘাটে ‘দিলদার হোসেন সেলিম টেকনিক্যাল কলেজ’ চালুর জোরালো দাবি

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের তিতারাই গ্রামে প্রতিষ্ঠিত ‘দিলদার হোসেন সেলিম টেকনিক্যাল কলেজ’ দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায়

শহীদ জিলু আহমেদ দিলু’র মৃত্যুবার্ষিকীতে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

শহীদ জিলু আহমেদ দিলু’র মৃত্যুবার্ষিকীতে জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ

সংবাদ সম্মেলন সিলেটে প্রিন্ট পর্চা ও নকশায় অসংগতির অভিযোগ

সংবাদ সম্মেলন সিলেটে প্রিন্ট পর্চা ও নকশায় অসংগতির অভিযোগ

সিলেট সংবাদ ডেস্ক: সিলেট নগরীর বালুচর এলাকার আল ইসলাহ অঞ্চলে একটি জমিতে প্রিন্ট পর্চা ও নকশায় অসংগতির কারণে যুক্তরাজ্যপ্রবাসী একটি

জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা

জাতীয় যুব দিবসে সিলেটে আলোচনা সভা

‘শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলুন’ : মো. মশিউর রহমান স্টাফ রিপোর্টার: শুধু শুধু