admin

প্রকাশিত: 7:47 AM, June 29, 2026

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিউ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ২৫ কোটি চারা রোপণের এই মহৎ উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। দক্ষিণ সুরমা প্রেসক্লাব সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ থেকে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, মোগরাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, সাধারণ সম্পাদক জামাল আহমদ, জেলা বিএনপির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক সামসুর রহমান শামীম, দক্ষিণ সুরমা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দিন এবং জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, কোষাধ্যক্ষ জাবেদ এমরান, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, শরীফ আহমদ, খায়রুল আমিন রাফসান প্রমুখ। কর্মসূচি শেষে অতিথিরা উপজেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।


সর্বশেষ সংবাদ

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি ফার্মেসির ফ্রিজ ভর্তি মেয়াদোর্ত্তীণ ওষুধ

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা

বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় হযবরল দশা

বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় হযবরল দশা

বিশ্বনাথ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলেও, সিলেটের বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দেখা দিয়েছে হযবরল অবস্থা। পৌরশহরের বিভিন্ন

সিলেট বিএনপি’র জেলা-নগর কমিটি পুনর্গঠনের তাগিদ

সিলেট বিএনপি’র জেলা-নগর কমিটি পুনর্গঠনের তাগিদ

স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের পর প্রথম সিলেট জেলা ও নগর বিএনপি’র সাংগঠনিক সভা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত

সিলেটে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারে লায়ন্স জেলার ত্রাণ বিতরণ

সিলেটে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারে লায়ন্স জেলার ত্রাণ বিতরণ

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের অর্থায়নে এবং লায়ন্স জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মাঝে

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর