admin

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি:

সিলেটের দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১লা ডিসেম্বর (সোমবার) যুক্তরাজ্যের লুটনের একটি রেস্টুরেন্টে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভাপতি শাহজাহান শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাজী বকুল মিয়া।
সাধারণ সভায় সমিতির সভাপতি শাহজাহান শিকদার এর শুভেচ্ছা বক্তব্যের পর গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এম এ আলী। আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সমিতির কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম। উপরোক্ত দুই প্রতিবেদন নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ আলোকপাত করেন এবং বিগত দিনের কার্যক্রমের জন্য প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপদেষ্টা পরিষদের সুপারিশক্রমে কমিটির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে তাদের পরামর্শে আগামী মার্চ ২০২৬ পর্যন্ত নতুন সদস্য সংগ্রহ চলবে এবং মে ২০২৬-এর শেষের দিকে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য কামাল আহমদ, মকসুদ রহমান, আব্দুর রকিব, আব্দুল কাইয়ুম পংকি, সাবেক উপদেষ্টা সদস্য আমিনুল হক আহাদ, সাবেক সভাপতি হোসেইন আহমদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম আহমদ, সহ-সভাপতি সৈয়দ মাহবুব আলম, আব্দুর রশিদ বাবুল, আব্দুল মতিন, সিদ্দিকুর রহমান জয়নাল, সহ-সাধারণ সম্পাদক ডালিম আহমদ, সেবুল ইসলাম, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ ইলিয়াছ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তোয়াহিদুর রহমান টিপু, ধর্ম সম্পাদক গাজী আব্দুল আহাদ, ক্রীড়া সম্পাদক শিবলী আহমদ, সিনিয়র সদস্য গাজী বকুল মিয়া, মারুফ আহমদ, আবু বক্কর সিদ্দিক ফয়সল, আক্তার মিয়া, আনোয়ার মিয়া নামওয়ার, আবুল আহাদ, কয়েছ আহমদ লিটন, শাহ মোহাম্মদ ছাদিক মিয়া, সেবুল মিয়া এবং আবু নসর প্রমুখ।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা