admin

প্রকাশিত: 12:18 PM, November 2, 2026

দক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের সম্মান বৃদ্ধি করে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের সম্মান বৃদ্ধি করে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, আইন অঙ্গন ও ক্রীড়া ক্ষেত্রে যোগ্য ও ত্যাগী ব্যক্তিবর্গের পদায়ন সিলেটের গৌরব ও সম্মানকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। ১৯নং ওয়ার্ডের কৃতি সন্তানরা আজ স্ব-মহিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থলাভিষিক্ত হয়ে পুরো সিলেটবাসীর মুখ উজ্জ্বল করেছেন।

রবিবার (০১ নভেম্বর) রাতে নগরীর ১৯নং ওয়ার্ডের কৃতি সন্তান সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন মনোনীত হওয়ায় ১৯নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন ওয়ার্ডবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেদের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দর্জিবন্দ জামে মসজিদের সাধারন সম্পাদক সৌমিক সমিক জাহানের সভাপতিত্বে এবং ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন ও সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সিরাজুল ইসলাম মতি, প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা তারেক আহমদ, বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা বদরুল ইসলাম, শাহেদুল ইসলাম দিলু, শাহেদ আহমদ, হেলাল উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা নিখিল রায় পূজন, ফখন হোসেন, ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খাঁন, সহ সভাপতি ফয়জুর রহমান কয়েস, জয়াদ আহমদ, জুবের আহমদ, রিয়াজ আহমেদ, সোহেল আহমদ, মতিউর রহমান ফখরু, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কয়েস আহমদ, শহিদুজ্জামান সুমন, লুৎফুর রহমান, বিধান ধর, আরাফাত হোসাইন, তপু আহমদ, জহির রহমান, আনিস আহমদ, শিপলু ইসলাম, মাসুক গাজী, সুজনুল ইসলাম সুজন, ফাহিম রহমান মৌসুম, তালহা খাঁন, জুম্মা জায়গীরদার, রিয়াদ উদ্দিন, পলাশ চক্রবর্তী, ফারদীন ইসলাম তপু, মিসলু আহমদ রাজ, নাজমুল ইসলাম, রাজন আচার্য, জাকির হোসেন, রিয়াজ আহমেদ, মনিরুল ইসলাম রাপ্পি, তানভীর আহমেদ, টিপু আহমদ, সাক্ষর রহমান, ফেরদৌস হোসেন, সানোয়ার আহমদ সাকিব, মাহতাবুর রহমান সাফী, নাদিম হোসেন, রিদয় চৌধুরী। অনুষ্ঠানে ১৯নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পঞ্চায়েত ও ক্লাবের সদস্য এবং সর্বস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের

আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা আম্বরখানা। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, অসংখ্য যানবাহন চলাচল, ফুটপাত দখল এবং অপরিকল্পিত ট্রাফিক

ছাতকে জাতীয় যুব দিবসের আলোচনা সভা, র‌্যালি ও যুব ঋণ বিতরণ ছাতক প্রতিনিধি

ছাতকে জাতীয় যুব দিবসের আলোচনা সভা, র‌্যালি ও যুব ঋণ বিতরণ ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি,আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ,

উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান

উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফেরায় আনোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরায় জাতীয় উশু বিচারক ও আন্তর্জাতিক উশু কোচ এবং চাইনিজ উশু

দক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের সম্মান বৃদ্ধি করে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের সম্মান বৃদ্ধি করে: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, আইন

জমি নিয়ে মামলা জকিগঞ্জে চলছে মাদ্রাসা নির্মাণ

জমি নিয়ে মামলা জকিগঞ্জে চলছে মাদ্রাসা নির্মাণ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় নির্মাণ

বাধার প্রাচীর টপকে মৌমি’র জিপিএ-৫ নেপথ্যে খন্দকার মুক্তাদিরের মানবিকতা ও অদম্য ইচ্ছা

বাধার প্রাচীর টপকে মৌমি’র জিপিএ-৫ নেপথ্যে খন্দকার মুক্তাদিরের মানবিকতা ও অদম্য ইচ্ছা

মন্ত্রীর পক্ষে মৌমিকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী

খন্দকার মুক্তাদিরের কূটনৈতিক সাফল্য

খন্দকার মুক্তাদিরের কূটনৈতিক সাফল্য

এলডিসি উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব

আফছর খাঁনকে নিয়ে ৮নং ওয়ার্ডবাসীর ভাবনা: পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে চলা এক তারুণ্যের প্রতীক

আফছর খাঁনকে নিয়ে ৮নং ওয়ার্ডবাসীর ভাবনা: পরিবর্তনের প্রত্যয়ে এগিয়ে চলা এক তারুণ্যের প্রতীক

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে