admin

প্রকাশিত: 11:15 AM, April 3, 2026

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা

সাম্প্রতিক সময়ে যুবদলের নাম ব্যবহার করে কিছু অনাকাঙ্ক্ষিত এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের গোচরীভূত হয়েছে। সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং অপতৎপরতা রোধে এক যৌথ বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সংগঠনের ভাবমূর্তি রক্ষায় আমরা আপসহীন। দলের নাম ব্যবহার করে যারা অপকর্মে লিপ্ত হবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। শহীদ জিয়ার আদর্শের এই সংগঠন কোনো অপশক্তির অপকর্মের ঢাল হতে পারে না।”

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, সিলেট জেলা, মহানগর, উপজেলা, পৌর বা ওয়ার্ড পর্যায়ের বর্তমান কমিটিতে পদপ্রাপ্ত কিংবা কোনো পদে নেই—এমনকি প্রাথমিক সদস্যও নন—এমন কিছু ব্যক্তি নিজেদেরকে সংগঠনের দায়িত্বশীল পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। এহেন অপকর্ম জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সংগঠনের দীর্ঘদিনের গৌরবময় ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

এমতাবস্থায়, সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে নিম্নোক্ত নির্দেশনা ও সতর্কতা জারি করা হলো:

সংগঠনের নাম ও পদবি ব্যবহার করে কোনো প্রকার অননুমোদিত কার্যক্রম পরিচালনা করা থেকে সকলকে বিরত থাকার কঠোর নির্দেশ প্রদান করা হচ্ছে। সংগঠনের নাম-পদবি ব্যবহার করে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা কোনো অনৈতিক কাজে লিপ্ত হন, তবে তার কোনো দায়ভার সিলেট জেলা ও মহানগর যুবদল বহন করবে না। সংশ্লিষ্ট ব্যক্তি তার কৃতকর্মের জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। পরিচয় জালিয়াতি করে বিভ্রান্তি সৃষ্টিকারী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নেতৃবৃন্দ সাধারণ জনগণকে এই ধরণের স্বার্থান্বেষী ও বিভ্রান্তিকর পরিচয় প্রদানকারী ব্যক্তিদের থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। কোনো প্রকার সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে