admin

প্রকাশিত: 10:33 AM, September 29, 2026

দিরাইয়ে স্কুলছাত্রের বিরোধে ২ গ্রামে উত্তেজনা

দিরাইয়ে স্কুলছাত্রের বিরোধে ২ গ্রামে উত্তেজনা
  • মিলনগঞ্জ বাজারে মহড়া ও দোকান ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্কুলছাত্রদের তুচ্ছ ঝগড়াকে কেন্দ্র করে দুটি গ্রামের অধিবাসীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এর জের ধরে সশস্ত্র মহড়া, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টঙঘর ও তারাপাশা গ্রামের লোকজনের মধ্যে গতকাল সোমবার দুপুরে এ উত্তেজনার সৃষ্টি হয়। হামলায় তারাপাশা গ্রামের রাজু মিয়া, সাদিক খাঁন ও মামুন মিয়া আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই টঙঘর গ্রামের ইসমাইল খান এবং তারাপাশা গ্রামের সাদিক ও তাহিদের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি পূর্বে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হলেও রবিবার রাতে মিলনগঞ্জ বাজারে উভয় পক্ষের লোকজনের মধ্যে পুনরায় হাতাহাতির ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে টঙঘর গ্রামের লোকজন বন্দুকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৌকাযোগে কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে এসে মহড়া দেয়। এ সময় তারাপাশা গ্রামের ব্যবসায়ী আব্দুল তাহিদের জুতা ও কাপড়ের দোকানে হামলা ও ভাঙচুর চালায় প্রতিপক্ষের লোকজন। দোকানের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করা হলে সেখানে থাকা রাজু মিয়া, সাদিক খাঁন ও মামুন মিয়া আহত হন। স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকালে এলাকায় আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

অভিযোগ বিষয়ে টঙঘর গ্রামের ইসমাইল খান বলেন, “আমার ছোট ভাইকে তারাপাশা গ্রামের সাদিক ও তাহিদের লোকজন মারধর করেছে। ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। যতটুকু শুনেছি, আমাদের লোকজন বাজারে গিয়েছিল। তবে ভাঙচুর বা গোলাগুলির মতো কোনো ঘটনা ঘটেছে বলে আমি শুনিনি।”

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “টঙঘর ও তারাপাশা গ্রামের মধ্যে উত্তেজনা ছিল। টঙঘরের লোকজন মিলনগঞ্জ বাজারে এসে একটি দোকান ভাঙচুর করেছে। তবে অপরপক্ষ ধৈর্য ধারণ করায় কোনো বড় ধরনের সংঘর্ষ ঘটেনি।” ফাঁকা গুলির বিষয়ে পুলিশ কোনো লিখিত অভিযোগ পায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে জড়ো হওয়া লোকজন সরে যায়। সোমবার বিকেল থেকে মিলনগঞ্জ বাজারের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।


সর্বশেষ সংবাদ

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে

আসিয়ান বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা

আসিয়ান বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা

আব্দুল মাজিদ চৌধুরী: চলতি ২০২৬ সালের শেষ প্রান্তিকে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট ‘আসিয়ান’-এর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’র উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’র উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট