admin

প্রকাশিত: 3:00 PM, October 10, 2026

দুর্গাপূজার অনুদান বিতরণকারে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার মুক্তাদির

দুর্গাপূজার অনুদান বিতরণকারে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার মুক্তাদির

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির নজির অনেক গণতান্ত্রিক দেশেও নেই

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর অন্য কোথাও নেই। এই সম্প্রীতি আমাদের অনন্য সম্পদ। বিশ্বের অনেক বড় গণতান্ত্রিক দেশেও এ ধরনের সম্প্রীতির নজির দেখা যায় না।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদান দেওয়ায় সিসিক প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সরকার সর্বদা সচেষ্ট। সিলেটের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে ও পরে আমি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেছি। এসব প্রতিষ্ঠানে অবকাঠামোগত বিভিন্ন সমস্যা রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এসব বিষয় নিয়ে কাজ করছেন। সবাইকে সঙ্গে নিয়ে এসব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে।

মন্ত্রী সিলেটের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৫০০ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হয়েছে। বাকি সড়কগুলোর উন্নয়নেও টেন্ডার আহ্বান করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন যেভাবে নগরীর সড়কগুলোর উন্নয়ন করছে, একইভাবে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়কগুলোর উন্নয়নেও টেন্ডার আহ্বান করা হয়েছে। শিগগিরই এসব কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, ক্বিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর আরও একটি সেতু নির্মাণ এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে।

নগরবাসীর বিশুদ্ধ পানির সমস্যা নিরসনে একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চেঙ্গেরখালের পানি শোধন করে নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করা হবে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। বক্ত রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সিলেট নগরীর বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে পূজা উপলক্ষে অনুদানের অর্থ তুলে দেন। নগরীর ৮৫টি মণ্ডপে ৪০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বে তদন্ত কমিটি

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বে তদন্ত কমিটি

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ে আজীবন দাতা সদস্য নির্বাচন ও প্রতিষ্ঠানের প্রায় ৬০ লাখ টাকার হিসাব নিয়ে

সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন

সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন

দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে