admin
প্রকাশিত: 5:05 PM, March 14, 2026
দেশমাতৃকার তরে তাঁর অবদান ভুলার নয়। মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক এর সভাপতি সমাজহিতৈষী, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব এর প্রয়াণে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিবেক এর প্রধান সমন্বয়কারী, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের সমাজে তাঁর যে অবদান তা স্মরণীয় হয়ে থাকবে। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরীর চাঁদনীঘাটস্থ সারদা হলে সিলেট বিবেক ও মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন স্মরণসভা প্রস্তুতি কমিটির আহবায়ক অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর। সদস্য সচিব ন্যাশনাল ব্যাংক ম্যানেজার দীপক কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তরা ব্যাংকের অব জি.এম. সমাজসেবী নিরেশ চন্দ্র দাস, প্রয়াতের স্ত্রী বি.সি.আই.সি’র ঊর্ধ্বতন কর্মকর্তা নমিতা রানী দেব, সিলেট শিক্ষা বোর্ডের অব. পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, সিলেট বিবেক এর সহ সভাপতি সুব্রত দেব, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু।
সভায় পবিত্র গীতা পাঠ করেন প্রধান শিক্ষক পাচু মোহন বিশ^াস। উদ্বোধনী সংগীত পরিবেশন সংগীত শিল্পী প্রদীপ কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিবেক সাধারণ সম্পাদিকা অব. শিক্ষয়িত্রী শিলা সাহা। প্রয়াতের জীবনী পাঠ করেন প্রয়াতের কন্যা ব্যাংকার চন্দ্রিকা দেব তুলি।
প্রয়াতের বর্ণিল জীবনের নানাদিক নিয়ে স্মরণসভায় অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করেন মহালয়া উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, সহ সভাপতি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ^াস, কবি ব্যাংকার সুমন বনিক, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা সভাপতি এডভোকেট ফণী ভূষণ সরকার, সিলেট বিবেকের সহ সম্পাদক অধ্যাপক অনবীর রায়, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, ছড়াকার অজিত রায় ভজন, প্রয়াতের মেয়ে ডাঃ চয়নিকা দেব পলি, জামাতা ডাঃ দেবরাজ চৌধুরী রুবেল, জামাতা অধ্যাপক চঞ্চল রায় শুভ প্রমুখ।
শেষে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে সকলকে জলযোগে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে প্রয়াতের কন্যা ডাক্তার চয়নিকা দেব পলির সম্পাদনায় চিত্ত-সংতান প্রকাশনা সকলের হাতে তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি
সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার
সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।