admin

প্রকাশিত: 3:28 PM, January 26, 2026

দেশের জন্য তারেক রহমানের ‘বিশেষ পরিকল্পনা’

দেশের জন্য তারেক রহমানের ‘বিশেষ পরিকল্পনা’

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে বীরের বেশে স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত ২৫ ডিসেম্বর ঢাকায় অবতরণের পর থেকে তাঁকে ঘিরে দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। শুক্রবার বিকেলে সাভার ও ঢাকার উপকণ্ঠে সমবেত লাখো মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আগামীর বাংলাদেশ নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন।
তারেক রহমান দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, “দেশের জন্য এবং এ দেশের মানুষের জন্য আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তার এই পরিকল্পনাটি দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনে তিল তিল করে গড়ে তোলা বলে জানান সংশ্লিষ্টরা।

তারেক রহমান তার বক্তব্যে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের চিত্র তুলে ধরে বলেন, “পাহাড় কিংবা সমতল মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে একটি নিরাপদ ভূখণ্ড গড়তে চাই। যেখানে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি শিশু ঘর থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবে।”

তারেক রহমানের এই প্রত্যাবর্তন এমন এক সময়ে ঘটল যখন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে বিএনপির শীর্ষ নেতার এই ফেরা রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান বলেন, তারেক রহমানের উপস্থিতি অনিশ্চয়তা কমিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে।

কলামিস্ট শাফকাত রাব্বিসহ অনেক বিশ্লেষকের মতে, তারেক রহমানের এবারের রাজনীতি হবে মূলত ‘পলিসি’ বা নীতিভিত্তিক। আন্তর্জাতিক মহলেও তাকে একজন ‘পরিপক্ব ব্যক্তিত্ব’ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি উগ্রপন্থা এড়িয়ে একটি দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ অবস্থান নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে জামায়াতের সাথে দীর্ঘদিনের জোট থেকে সরে এসে বিএনপি নিজেদের একটি মধ্যপন্থী দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির তৃণমূলকে যেমন উজ্জীবিত করেছে, তেমনি দোদুল্যমান ভোটারদেরও দলের প্রতি আকৃষ্ট করবে। এখন তাঁর সামনে চ্যালেঞ্জ হলো একটি স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করা এবং দেশ শাসনে নিজের সক্ষমতা ও প্রস্তুতির চূড়ান্ত প্রমাণ দেওয়া।


সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত