admin
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬
স্টাফ রিপোর্টার:
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস এবং ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেঁরে-শার্লে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ, জার্মানি ও ফ্রান্সের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। তিন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, শিক্ষা এবং প্রযুক্তিগত সহায়তা প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে এই অংশীদারিত্ব আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জার্মানি ও ফ্রান্সের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি।
জার্মান ও ফরাসি রাষ্ট্রদূতরা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতিতে তাদের নিজ নিজ দেশের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তারা জানান, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে তাদের দেশগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব
সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সমাজের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংকটের চিত্র সত্যনিষ্ঠভাবে
বর্তমান বিশ্বায়নের যুগে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়; এটি একটি সংস্কৃতি, একটি পরিচয় এবং একটি গল্প। সেই গল্পকে বিশ্বমঞ্চে
পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একদিকে আধুনিক ও
স্টাফ রিপোর্টার: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল
স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক