admin

প্রকাশিত: 7:25 AM, August 31, 2026

ধর্মপাশায় অ্যাডভোকেট সাইফুল ইসলামকে সংবর্ধনা

ধর্মপাশায় অ্যাডভোকেট সাইফুল ইসলামকে সংবর্ধনা

ধর্মপাশা প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির এডহক সভাপতি হিসেবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার বেলা দুইটায় বিদ্যালয়টির সম্মেলন কক্ষে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক এনায়েত রহমান কিরণ, সহকারী শিক্ষক শওকত হায়দার তালুকদার, রূপালী বেগম, শিক্ষার্থীর অভিভাবক ওমর ফারুক, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহাতাব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হেকিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ প্রমুখ। বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক পরিবেশ রক্ষায় নবনির্বাচিত পরিচালনা কমিটির সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য : এমপি এমরান চৌধুরী

কেবল পাশের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী তৈরি করাই সরকারের লক্ষ্য : এমপি এমরান চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- কেবল পাশের হার বৃদ্ধি

সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের শোক

সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের শোক

শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের কৃতী সন্তান, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও সমাজসেবক শেখ সাজল আহমদের

প্রায় দুই দশক পর সিলেট আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী

প্রায় দুই দশক পর সিলেট আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী

মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ

ক্যাশলেস বাংলাদেশ গড়তে সিলেটে এসবিএসি ব্যাংকের বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি

ক্যাশলেস বাংলাদেশ গড়তে সিলেটে এসবিএসি ব্যাংকের বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি

বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও

জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জামালগঞ্জ সদর

নবজাতককে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা, মায়ের মৃত্যু

নবজাতককে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা, মায়ের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামে এক

পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার উদ্যোগে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার উদ্যোগে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক

চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা