admin
প্রকাশিত: 7:21 AM, August 22, 2026
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে এবং থানা-পুলিশ ও স্থানীয় রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকাদারি ব্যবসা চালিয়ে যাচ্ছেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতা। অভিযুক্ত ব্যক্তির নাম মো. মাঈন উদ্দিন (৪৫)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা যুবলীগের সহ-সভাপতি।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে মোটা অঙ্কের উৎকোচ দিয়ে এবং এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে একের পর এক ঠিকাদারি কাজ হাতিয়ে নেন তিনি। ক্ষমতার পালাবদল হলেও তাঁর সেই অনিয়মের সাম্রাজ্য এখনো অক্ষত। অবৈধ পন্থায় মাত্র কয়েক বছরে কোটি কোটি টাকার মালিক হওয়া এই নেতা এখনো ধার করা বা নিজের লাইসেন্সে সরকারি উন্নয়ন কাজ বাগিয়ে নিচ্ছেন।
বর্তমানে ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজে তাঁর রাজনৈতিক দাপট ও চরম অনিয়মের চিত্র ফুটে উঠেছে। স্থানীয় সূত্র জানায়, পটপরিবর্তনের পর একটি প্রভাবশালী মহলের গোপন সমর্থন এবং বিএনপির নাম ভাঙিয়ে তিনি এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের ভবন নির্মাণে মানসম্পন্ন পাথরের পরিবর্তে পুরোনো ব্লকজাতীয় নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। আস্তরণ (প্লাস্টার), ইটের গাঁথুনি ও মেঝের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালু। এ ছাড়া ব্যবহৃত ইটের বড় একটি অংশ চরম নিম্নমানের। নির্মাণস্থলের পাশেই ইট ভেঙে ছোট টুকরো করে স্তূপ করে রাখতে দেখা গেছে, যা কৌশলে পাথরের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে।
কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, “কয়েক মাস ধরে এসব নিম্নমানের মালামাল দিয়েই কাজ চলছে, কোনো পরিবর্তন হয়নি।” সাইট ম্যানেজার জানান, কাজের সর্বেসর্বা ঠিকাদার মাঈন উদ্দিন নিজেই।
এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা মাঈন উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি অনিয়ম অস্বীকার করে উল্টো সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। হুমকি দিয়ে তিনি বলেন, “আমার সাইটে ভিজিট করার অনুমতি কোথায় পেলেন? এখানে কোনো সাংবাদিক আসার সাহস পায় না।” শিক্ষা প্রকৌশল বিভাগ তাঁর পক্ষে রয়েছে দাবি করে তিনি জানান, তাঁর একাধিক সরকারি কাজ এখনো চলমান।
কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কান্ত বিশ্বাস জানান, “ভবনের স্ট্রাকচার বা নকশা আমাকে দেখানো হয়নি। মালামালের মান যাচাইয়ের দায়িত্ব প্রকৌশলীদের। সহকারী প্রকৌশলী সৈয়দ তারেক জহিরুল হক ও উপ-সহকারী প্রকৌশলী মালামাল দেখে সবকিছু ঠিক আছে বলে আমাকে জানিয়েছেন।”
অভিযোগের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মো. খাজা মাঈন উদ্দিন দাবি করেন, অধিকাংশ মালামাল নিয়মসম্মত। তবে নিম্নমানের ইট সরিয়ে নিতে ঠিকাদারকে বলা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী সৈয়দ তারেক জহিরুল হক শুরুতে কিছু ত্রুটির কথা স্বীকার করলেও পরে সবকিছু ঠিক আছে বলে দাবি করেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পরও কীভাবে একজন চিহ্নিত ফ্যাসিস্ট সুবিধাভোগী যুবলীগ নেতা বহাল তবিয়তে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছেন—তা নিয়ে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি