admin
প্রকাশিত: 2:37 PM, November 2, 2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তাক্ষরের’ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বর্ণাঢ্য শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেছেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সুর, সাম্য ও দ্রোহের বাণী যুগ যুগ ধরে আমাদের তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আসছে। নজরুলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তাক্ষরের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমেই শিশু-কিশোরদের মননশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। বর্তমান প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
সংগঠনের সভাপতি বিমল করের সভাপতিত্বে এবং পুনম কর পূজা ও শ্রেয়া সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট সংস্কৃতিজন শামসুল বাসিত শের, মুক্তাক্ষরের উপদেষ্টা ড. শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি প্রবীণ আবৃত্তি শিল্পী সালেহ আহমেদ খসরু প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর ও গুণীজনদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।-বিজ্ঞপ্তি
সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল
স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোর উদ্বোধন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের তিতারাই গ্রামে প্রতিষ্ঠিত ‘দিলদার হোসেন সেলিম টেকনিক্যাল কলেজ’ দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায়
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ
সিলেট সংবাদ ডেস্ক: সিলেট নগরীর বালুচর এলাকার আল ইসলাহ অঞ্চলে একটি জমিতে প্রিন্ট পর্চা ও নকশায় অসংগতির কারণে যুক্তরাজ্যপ্রবাসী একটি
‘শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলুন’ : মো. মশিউর রহমান স্টাফ রিপোর্টার: শুধু শুধু