admin

প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণাঢ্য সংবর্ধনা ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণাঢ্য সংবর্ধনা ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

“শিক্ষকতা কেবল পেশা নয়, এটি একটি আজীবন সাধনা। হোসনে আরা সুলতানা তাঁর ৩৯ বছরের সেবায় যে আদর্শ রেখে গেছেন, তা এই প্রতিষ্ঠানের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।”

মেহেদী হাসান রাতুল:

সিলেট মহানগরীর শিক্ষা প্রসারে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব, নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানার দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি হয়েছে। তাঁর এই অবসর গ্রহণকে স্মরণীয় করে রাখতে গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন ও বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা ১২টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী মোঃ কুদরত উল্লাহ ফাহের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শাখাওয়াত এরশেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে এম রুহুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, ইউআরসি’র ইনস্ট্রাক্টর এ.কে.এম আনিছুজ্জামান ভ‚ইয়া।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ সায়মা সুলতানা, মোহাম্মদ আবদূর রশিদ, মোঃ সানাউল হক ও কাজী মুহাম্মদ জাফর।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবনের ওপর আলোকপাত করেন। সহকর্মীরা তাঁদের বক্তব্যে হোসনে আরা সুলতানার প্রশাসনিক দক্ষতা ও মমত্ববোধের স্মৃতিচারণ করেন। প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকের শাসনে গড়ে ওঠা জীবনের গল্প ও আবেগঘন মুহূর্তগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শিক্ষার্থীরা তাদের প্রিয় ‘হেড ম্যাম’কে ফুল ছিটিয়ে এবং অশ্রæসিক্ত নয়নে বিদায় জানায়। দীর্ঘদিনের স্নেহ আর ভালোবাসার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষকের প্রস্থানে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলে তাঁর সুস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিচারকশূন্য সিলেটের ৮ টি আদালত : ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

বিচারকশূন্য সিলেটের ৮ টি আদালত : ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

* ফেব্রুয়ারি থেকে নেই সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ। * বিচারিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা, বলছেন আইন

শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার মুক্তাদির

শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শিল্পখাতকে পুনরুজ্জীবিত করা, বাজারকে স্থিতিশীল রাখা এবং

সততা ও সাহসে অনন্য এক পুলিশ কর্মকর্তার প্রতিকৃতি আবদুল কুদ্দুছ চৌধুরী

সততা ও সাহসে অনন্য এক পুলিশ কর্মকর্তার প্রতিকৃতি আবদুল কুদ্দুছ চৌধুরী

আহমেদ শাকিল: দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে যেসব কর্মকর্তার নাম বর্তমানে শ্রদ্ধার সাথে উচ্চারিত হচ্ছে, তাদের মধ্যে অন্যতম সিলেট

ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই: তাহসিনা রুশদী লুনা

ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই: তাহসিনা রুশদী লুনা

মো. ফজলু মিয়া, ওসমানীনগর: সিলেটের ওসমানীনগর উপজেলায় উৎসবমুখর ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক কম সময়ে উন্নত সেবা দিতে কর্মীদের প্রতি আহ্বান

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক কম সময়ে উন্নত সেবা দিতে কর্মীদের প্রতি আহ্বান

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কম সময়ে উন্নত

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণাঢ্য সংবর্ধনা ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণাঢ্য সংবর্ধনা ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

“শিক্ষকতা কেবল পেশা নয়, এটি একটি আজীবন সাধনা। হোসনে আরা সুলতানা তাঁর ৩৯ বছরের সেবায় যে আদর্শ রেখে গেছেন, তা

ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছাতকে বজ্রপাত সচেতনতায় লাফার্জহোলসিমের মাসব্যাপী কর্মসূচি শুরু

ছাতকে বজ্রপাত সচেতনতায় লাফার্জহোলসিমের মাসব্যাপী কর্মসূচি শুরু

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে মৃত্যুঝুঁকি কমাতে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির সুরমা প্ল্যান্টের কমিউনিটি ডেভেলপমেন্ট