admin

প্রকাশিত: ৫:২৬ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬

বিচারকশূন্য সিলেটের ৮ টি আদালত : ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

বিচারকশূন্য সিলেটের ৮ টি আদালত : ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

* ফেব্রুয়ারি থেকে নেই সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ।
* বিচারিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা, বলছেন আইন আইনজ্ঞরা।
* জরুরি মামলার কার্যক্রম পরিচালনা করলেও নতুন মামলা গ্রহণ, অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ কার্যক্রম প্রায় স্থবির: এড. সমিউল আলম।
* দ্রæত বিচারক নিয়োগের দাবি।

সুলতান সুমন :

সিলেট জেলা ও দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা জজ আদালতসহ বিচারকশূন্য অবস্থায় চলছে সিলেটের ৮ টি আদালত। সিলেট জেলার ৬ টি ও মহানগরের দুইটি আদালতের বিচারক না থাকার কারণে বিচারাধীন মামলাগুলোর বিচার কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। আর বিচারিক কার্যক্রমে মামলাগুলোর দীর্ঘসূত্রতা হচ্ছে বলে মনে করছেন আইনজ্ঞরা। তাই দ্রুত বিচারক নিয়োগের মাধ্যমে স্বাভাবিক বিচার কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আওতায় উপজেলা সিভিল জজ, সাব জজ আদালতসহ মোট ২১ টি বিচারিক আদালত রয়েছে। এর মধ্যে ৬ টি আদালতের বিচারক নেই। আদালত গুলোর মধ্যে রয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত।

এ আদালতের বিচারক হালিম উল্লাহ চৌধুরীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে বদলী করা হয়েছে চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারি। এরপর থেকে সিলেট জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ এ আদালতটি বিচারকশূন্য। এছাড়াও জকিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক ফাহমিদা খন্দকার আন্না, গোয়াইনঘাট সিভিল জজ আদালতের বিচারক শামসুল হক ও বিয়ানীবাজার সিভিল জজ আদালতের বিচারক জিয়া উদ্দিনকে ২০২৫ সনের নভেম্বর-ডিসেম্বরে অন্য জেলায় বদলী করা হয়। আর সদর অতিরিক্ত পারিবারিক আদালত-১ এর বিচারক নুরে জান্নাত তাবাচ্ছুমকে গোলাপগঞ্জ সিভিল জজ আদালতে বদলি করা হয়। ফলে এই চারটি সিভিল জজ আদালত বিচারকশূন্য হয়।

অপরদিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিলেটের আওতাধীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক নাজমুল হাসানকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আদালতে বদলি করার কারণে ১’শ ৬৭ টি বিচারাধীন মামলার এ আদালতটি বিচারক শূন্য হয়ে পড়ে।

এদিকে, সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে ১ হাজার ৫’শ টি মামলা। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারী থেকে বিচারকশূন্য রয়েছে সিলেট মহানগর দায়রা জজ আদালত।

এ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ বদলী হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রাজীব কুমার বিশ্বাস। আর মহানগর দায়রা জজ আদালতের আওতাধীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উম্মে হাবীবা লাইজু গত বছরের শেষের দিকে বদলী হওয়ার পর থেকে এ আদালতটি রয়েছে বিচারকশূন্য। তবে এসকল আদালতের গুরুত্বপূর্ণ মামলার শুনানিসহ অন্যান্য কার্যক্রম চালানো হচ্ছে ভারপ্রাপ্ত আদালতের মাধ্যমে।

সিনিয়র জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ আদালত এবং জকিগঞ্জ, গোয়াইনঘাট ও বিয়ানীবাজার সিভিল জজ আদালতে আসা বিচারপ্রার্থীরা জানান, দিনের পর দিন আদালত নির্ধারিত তারিখে এসে বিচারিক সেবা না পেয়েই ফিরে যেতে হচ্ছে। তারা বলেন, বাড়ি থেকে আদালত পর্যন্ত পৌঁছাতে দুর্গম প্রতিক‚ল অবস্থা পার হয়ে আসতে হয় ।

বিচারপ্রার্থীরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিচার প্রার্থনা করে আদালতে এসে এমন ভোগান্তির শিকার হতে হবে আগে জানলে মামলা করতে আসতাম না। যা হবার হতো। মরার ওপরে তো কোনও শাস্তি নেই? সরকার ও সংশ্লিষ্ট বিভাগ জরুরি ভিত্তিতে আদালতের বিচারক নিয়োগ দিয়ে হয়রানি বন্ধ করুক। যাতে আদালতে এসে যেন ঘুরে যেতে না হয়।

এ ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম সমিউল আলম জানান , আদালতে বিচারক না থাকায় স্বাভাবিক বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালতে এসে শুধু তারিখ নিয়ে ফিরে যাচ্ছেন। মামলার কোনো অগ্রগতি না হওয়ায় তাদের ভোগান্তি দিন দিন বাড়ছে।

তিনি আরও জানান, বিচারকশূন্য আদালতের বিচারিক কার্যক্রমে ভারপ্রাপ্ত বিচারকগন দায়িত্ব পালন করছেন। নিজ আদালতের দায়িত্বের পাশাপাশি তিনি কিছু জরুরি মামলার কার্যক্রম পরিচালনা করলেও নতুন মামলা গ্রহণ, অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ কার্যক্রম প্রায় স্থবির রয়েছে।

সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের সভাপতি (সাবেক) অ্যাডভোকেট মোহাম্মদ লালা বলেন, বিচারক না থাকায় আদালতের বিচার কার্যক্রম প্রায় মুখ থুবড়ে পড়েছে। দ্রুত বিচারক নিয়োগ না হলে মামলার জট আরও বাড়বে এবং বিচারপ্রার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছাবে।

বিচার বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচারকশূন্যতার কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যার ফলে বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আদালতে দীর্ঘ সময় বিচারক না থাকায় গুরুত্বপূর্ণ মামলাগুলো এগোচ্ছে না। তবে খুব শীঘ্রই বিচারকশূন্য আদালতে বিচারক নিয়োগ হবে বলে জানানো হয়।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিচারকশূন্য সিলেটের ৮ টি আদালত : ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

বিচারকশূন্য সিলেটের ৮ টি আদালত : ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

* ফেব্রুয়ারি থেকে নেই সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ। * বিচারিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা, বলছেন আইন

শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার মুক্তাদির

শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শিল্পখাতকে পুনরুজ্জীবিত করা, বাজারকে স্থিতিশীল রাখা এবং

সততা ও সাহসে অনন্য এক পুলিশ কর্মকর্তার প্রতিকৃতি আবদুল কুদ্দুছ চৌধুরী

সততা ও সাহসে অনন্য এক পুলিশ কর্মকর্তার প্রতিকৃতি আবদুল কুদ্দুছ চৌধুরী

আহমেদ শাকিল: দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে যেসব কর্মকর্তার নাম বর্তমানে শ্রদ্ধার সাথে উচ্চারিত হচ্ছে, তাদের মধ্যে অন্যতম সিলেট

ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই: তাহসিনা রুশদী লুনা

ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই: তাহসিনা রুশদী লুনা

মো. ফজলু মিয়া, ওসমানীনগর: সিলেটের ওসমানীনগর উপজেলায় উৎসবমুখর ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক কম সময়ে উন্নত সেবা দিতে কর্মীদের প্রতি আহ্বান

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক কম সময়ে উন্নত সেবা দিতে কর্মীদের প্রতি আহ্বান

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কম সময়ে উন্নত

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণাঢ্য সংবর্ধনা ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণাঢ্য সংবর্ধনা ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

“শিক্ষকতা কেবল পেশা নয়, এটি একটি আজীবন সাধনা। হোসনে আরা সুলতানা তাঁর ৩৯ বছরের সেবায় যে আদর্শ রেখে গেছেন, তা

ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছাতকে বজ্রপাত সচেতনতায় লাফার্জহোলসিমের মাসব্যাপী কর্মসূচি শুরু

ছাতকে বজ্রপাত সচেতনতায় লাফার্জহোলসিমের মাসব্যাপী কর্মসূচি শুরু

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে মৃত্যুঝুঁকি কমাতে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির সুরমা প্ল্যান্টের কমিউনিটি ডেভেলপমেন্ট