admin

প্রকাশিত: 12:10 PM, December 3, 2025

‘পরিবহন শ্রমিকদের সু-প্রশিক্ষিত এবং মর্যাদাকর হিসেবে তৈরি করা হবে’: খন্দকার মুক্তাদির

‘পরিবহন শ্রমিকদের সু-প্রশিক্ষিত এবং মর্যাদাকর হিসেবে তৈরি করা হবে’: খন্দকার মুক্তাদির

পরিবহন মালিক শ্রমিক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে সিলেট-০১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এসময় তিনি বলেন, আমিও পরিবহন ব্যবসায়ী পরিবারের মানুষ। আমি আপনাদেরই একজন উল্লেখ করে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

সমাজের সবকিছুতে ভারসাম্য না থাকলে উন্নয়ন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পরিবহন সেক্টরে আধুনিকায়ন করতে হবে। সিলেটের পরিবহন শ্রমিকরা সু-প্রশিক্ষিত এবং মর্যাদাকর হিসেবে তৈরি করা হবে। যা দেশের মধ্যে এক দৃষ্টান্ত স্থাপন হবে ইনশাআল্লাহ। এদিকে আজ সকাল ১১ টা থেকে মহানগরীর কুদরত উল্লাহ মার্কেট, রাজা জিসি স্কুল রোড, হাসান মার্কেটসহ বন্দর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, বিএনপি নেতা নেহার রঞ্জন দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম প্রমুখ।

এছাড়া বিকেল সাড়ে ৩ টায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম লষ্করের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।

বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লষ্কর, সহসভাপতি মঈনউদ্দীন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক সাদেক খান, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লোহিত। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু।

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ২১৫৯ কার্যকরী সভাপতি কাওছার আহমদ, সিলেট জেলা ইমা-লেগুনা শ্রমিক ইউনিয়ন ১৩২৬ এর সভাপতি রুনু মঈন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্যজোট ২০৯৭ এর সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজি শ্রমিক ঐক্যজোট ২০৯৭ এর কার্যকরী সভাপতি দিলোয়ার হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি